স্কুলঘর থেকে চুরি মিড ডে মিলের সামগ্রী, ক্ষোভের সঞ্চার এলাকাবাসীদের মধ্যে
Connect with us

উত্তর দিনাজপুর

স্কুলঘর থেকে চুরি মিড ডে মিলের সামগ্রী, ক্ষোভের সঞ্চার এলাকাবাসীদের মধ্যে

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা, চোপড়া, ২৪ মার্চ: ঘর থেকে মিড ডে মিলের জন্য মজুত খাদ্যসামগ্রী চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকাজুড়ে। চোপড়ার মাঝিয়ালী গ্রাম পঞ্চায়েতের নারায়ণপুর প্রাথমিক বিদ্যালয়ে
পড়ুয়াদের জন্য মজুত খাদ্যসামগ্রী চুরির ঘটনায় ক্ষোভ ছড়িয়েছে এলাকায়।

উল্লেখ্য চলতি মাসে পড়ুয়াদের জন্য বরাদ্দ চাল, আলু, ছোলা, সোয়াবিন, ডাল, চিনি, সাবান প্যাকেটজাত করে রাখা ছিল স্কুলঘরে। বুধবার সেগুলি স্কুলের পড়ুয়াদের অভিভাবকদের মধ্যে বিলি করার কর্মসুচী ছিল। কিন্তুমঙ্গলবার রাতে স্কুলঘরের তালা ভেঙ্গে সমস্ত সামগ্রী নিয়ে চম্পট দেয় দুষ্কৃতিরা। সকালে স্কুলে এসে বিষয়টি নজরে আসে স্কুল কতৃপক্ষের। এরপরেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। এই ঘটনায় এলাকার বাসিন্দা মহম্মদ জালালউদ্দিন জানিয়েছেন, এই চুরির কাজটি খুবই অন্যায় হয়েছে। মূলত এই অঞ্চলের বেশীরভাগ পড়ুয়াই দরিদ্রঘরের। তাদের জন্য বরাদ্দ এই খাদ্যসামগ্রী না পেয়ে বঞ্চিত হতে হল ক্ষুদে পড়ুয়াদের। অন্যদিকেস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দীপক কুমার বাড়ই জানিয়েছেন, এমাসে পড়ুয়াদের জন্য চাল,ছোলা, আলু সহ প্রায় সাতরকম খাদ্যসামগ্রী প্যাকেট করা হয় দুদিন ধরে। প্রায় ২৩৪টি প্যাকেট রাখা ছিল স্কুল ঘরে।কিন্তু দুষ্কৃতিরা সামান্য চাল, আলু ছাড়া সবকিছুই নিয়ে গিয়েছে। এই ঘটনায় স্কুল পরিচালন সমিতির সাথে কথা বলে চুরির বিষয়ে অবর বিদ্যালয় পরিদর্শককে জানানো হয়েছে। অভিযোগ জানানো হয়েছে চোপড়া থানাতেও। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।