চূড়ান্ত হতে চলেছে ব্রহ্মপুত্র নদের ওপর চীনের জলাধার নির্মাণের প্রকল্প, আপত্তি ভারতের
Connect with us

দেশ

চূড়ান্ত হতে চলেছে ব্রহ্মপুত্র নদের ওপর চীনের জলাধার নির্মাণের প্রকল্প, আপত্তি ভারতের

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ০৮ মার্চ : ভারত চীন সীমান্তের গন্ডগোল শেষে যখন সেনা প্রত্যাহারের প্রক্রিয়া চলছে দু দেশে। তখনই আলোড়ন শুরু হয়েছে ব্রহ্মপুত্র নদের ওপর জলাধার নির্মাণের প্রসঙ্গ। ব্রহ্মপুত্র নদের উচ্চগতিতে জলাধার তৈরি করে বিদ্যুৎ উৎপাদন করার বিষয়ে আলোচনাও করা হচ্ছে দীর্ঘদিন ধরেই।

উল্লেখ্য ব্রহ্মপুত্র নদের মোট গতিপথ প্রায় ২ হাজার ৯০০ কিলোমিটার। ভারত, তিব্বত ও বাংলাদেশের মধ্যে দিয়ে এটি প্রবাহিত হয়েছে।যদিও আলোচনার পর এবারে এই নির্মাণকাজে হাত লাগিয়েছে চীনা সরকার। চিনের পঞ্চবার্ষিকী পরিকল্পনায় গত সপ্তাহেই উল্লেখ করা হয় ২০২১ থেকে ২০১৫ সালের মধ্যে এটি তৈরি করে ফেলা হবে।এই প্রকল্প সম্পূর্ণ হলে পৃথিবীর বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্পের তকমা পাবে। এর মাধ্যমে প্রায় ৬০ গিগাওয়াটের বিদ্যুৎ তৈরি হবে। যদিও এই প্রকল্পের বিষয়ে প্রথম থেকেই আপত্তি জানিয়ে আসছে ভারত সরকার। নদের উচ্চ গতিপথে জলাধার তৈরি হলে ভারতে জলসংকটের মত সমস্যা দেখা যেতে পারে। হতে পারে হড়পা বান কিংবা বন্যার মত সমস্যাও। এই নির্মাণের পালটা হিসেবে ভারতও জলাধার তৈরি করবার প্রস্তাব দিয়েছিল। যদিও এই প্রস্তাবনা কতটা বাস্তবায়িত হবে সে বিষয়টি এখনো অস্পষ্ট।

Continue Reading
Advertisement