সরকারি জায়গায় দলীয় কর্মীদের যানবাহন পার্কিং বন্ধ করতে বাঁশের ব্যারিকেড দিয়ে ঘেরা হল থানা মাঠ
Connect with us

উত্তর দিনাজপুর

সরকারি জায়গায় দলীয় কর্মীদের যানবাহন পার্কিং বন্ধ করতে বাঁশের ব্যারিকেড দিয়ে ঘেরা হল থানা মাঠ

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা  , হেমতাবাদ ,  ০৬ মার্চ : বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা হওয়ার সাতদিনের মধ্যে দলের প্রার্থী তালিকা প্রকাশ করলো তৃণমূল কংগ্রেস। শুক্রবার কালীঘাটে সাংবাদিক বৈঠক করে দলের প্রার্থী তালিকা প্রকাশ করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

শুক্রবার তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার সাথে সাথেই কর্মী সমর্থকদের আনাগোনা বাড়ছে হেমতাবাদ থানা সংলগ্ন তৃণমূলের দলীয় কার্যালয়ে। আর যানবাহন রাখা হচ্ছে হেমতাবাদ থানা মাঠে। জেলা পুলিশের আধিকারিকের বিষয়টি নজরে আসতেই বাঁশের ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হল হেমতাবাদ থানা মাঠের চারপাশ। হেমতাবাদ থানার পক্ষ থেকে জানানো হয়েছে, যেহেতু নির্বাচনী আচরণ বিধি লাগু হয়েছে। তাই সরকারি জায়গায় পোস্টার, ব্যানার, ফ্ল্যাগ লাগানো যাবে না। তবে একটি রাজনৈতিক দলের কার্যালয় থানার সামনে থাকায় অনেকেই বাইক গাড়ি রাখছিল। তাই থানা মাঠ বাঁশের ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছে।

Continue Reading
Advertisement