ভোটদানের সময়সীমা বাড়ালো নির্বাচন কমিশন
Connect with us

ভোটের খবর

ভোটদানের সময়সীমা বাড়ালো নির্বাচন কমিশন

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক, ০৩ মার্চ : নির্বাচনের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সুষ্ঠভাবে ভোট পরিচালনা করতে ইতিমধ্যে রাজ্যে এসে পৌছেছে কেন্দ্রীয় বাহিনী। তবে এবারের নির্বাচনে কিছুটা বদল এনেছে কমিশন।

বদল হয়েছে ভোটদানের সময়সীমার। পূর্বে সকাল সাতটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত চলতো ভোট গ্রহণ প্রক্রিয়া। তবে এবারের নির্বাচনে সকাল সাতটা থেকে সন্ধ্যা ছয়টা এর পরিবর্তে ভোট গ্রহণ চলবে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত৷ একটি বিজ্ঞপ্তিতে এমনটাই জানানো হয়েছে নির্বাচন কমিশনের তরফে। প্রসঙ্গত, ৩০টি বিধানসভা কেন্দ্রে প্রথম পর্বের নির্বাচন ২৭ মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। স্বাস্থ্য নিরাপত্তার জন্য এবার পাঁচ রাজ্যেই ভোট কেন্দ্র হতে চলেছে এক তলায়। রাজ্যে পোলিং স্টেশনের সংখ্যা ১লক্ষ ১হাজার ৯১৬টি। ২০১৬ সালের তুলনায় যা ৩১ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। এবছর করোনা আবহে রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে বিধানসভা নির্বাচন। ভোটার এবং ভোটকর্মীদের স্বার্থে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে কমিশন৷ সূত্রের খবর, সামাজিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি, মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়াও ভোট দানের সময় ভোটারদের গ্লাভস ব্যবহার করতে হবে। গ্লাভস সরবরাহ করবেন ভোটকেন্দ্রে উপস্থিত আশাকর্মীরা। ভোটদানের পর গ্লাভস নির্দিষ্ট পাত্রে ফেলে ভোটকেন্দ্র ছাড়বেন ভোটার। এছাড়াও ভোটকেন্দ্রে প্রবেশের পূর্বে ভোটারদের শরীরের তাপমাত্রা পরিমাপ করা হবে৷ সেক্ষেত্রে তাপমাত্রা যদি ১০০.৪ ডিগ্রি ফারেনহাইট হয় তবে সেই ব্যক্তিকে বিকেল পাঁচটার পর ভোট দিতে হবে। করোনার উপসর্গযুক্ত ব্যক্তিরাও বিকেল ৫টার পরে ভোট দিতে পারবেন। বায়ো মেডিক্যাল বর্জ্য ব্যবস্থাপনায় জোর দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। এবারে বয়স্ক এবং অসুস্থ ভোটারদের জন্যে বাড়ীতে বসে ভোটদানেরও ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন।

Continue Reading
Advertisement