সরস্বতী পুজো উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পুজো উদ্যোক্তাদের
Connect with us

উত্তর দিনাজপুর

সরস্বতী পুজো উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পুজো উদ্যোক্তাদের

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , ইটাহার , ২৩ ফেব্রুয়ারি : সরস্বতী পুজো উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হলো উত্তর দিনাজপুর জেলার ইটাহারে। সোমবার সন্ধ্যায় ইটাহার থানার দুর্গাপুর অঞ্চলের স্টার ইলেভেন ক্লাবের পরিচালনায় দুর্গাপুর হাটখোলা ক্লাব প্রাঙ্গণে সরস্বতী পুজো উপলক্ষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

স্থানীয় এবং বহিরাগত শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। পাশাপাশি এলাকার দুঃস্থ মানুষদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয় আয়োজকদের তরফে। অনুষ্ঠান মঞ্চে দুর্গাপুর অঞ্চলের নার্স এবং স্বাস্থ্যকর্মীদের সংবর্ধনা দেওয়া হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে। এদিনের কর্মসূচিতে ক্লাবের সম্পাদক রাজিব রায়, অমিত গাঙ্গুলি, গোবিন্দ দত্ত সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, প্রতি বছরই সরস্বতী পুজো উপলক্ষে নানান কর্মসূচি গ্রহণ করে থাকে ইটাহার থানার দুর্গাপুর অঞ্চলের স্টার ইলেভেন ক্লাবের সদস্যরা। এবছরও সরস্বতী পুজো উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে ক্লাবের সদস্যরা। পাশাপাশি এলাকার দুঃস্থ মানুষদের মধ্যে বস্ত্র বিতরণ কর্মসূচিও নিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। বিগত দুইদিন ধরে চলা ইটাহার থানার দুর্গাপুর অঞ্চলের স্টার ইলেভেন ক্লাবের পরিচালনায় দুর্গাপুর হাটখোলা ক্লাব প্রাঙ্গণে সরস্বতী পূজা উপলক্ষে সোমবার সন্ধ্যায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত শিল্পীরা অনুষ্ঠান পরিবেশন করেন। পাশাপাশি এদিনের অনুষ্ঠানের মঞ্চ থেকে এলাকার দুঃস্থ মানুষদের মধ্যে বস্ত্র বিতরণও করা হয়। ক্লাবের এক সদস্য জানিয়েছেন, প্রতিবছরই সরস্বতী পুজো উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে থাকে ক্লাবের সদস্যরা।এবছরও একইরকমভাবে কর্মসূচি নেওয়া হয়েছে। অনুষ্ঠানের শেষ দিনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন স্থানীয় এবং বহিরাগত শিল্পীরা। পাশাপাশি এলাকার দুঃস্থ মানুষের মুখে হাসি ফোটাতে ক্লাব প্রাঙ্গণে একটি বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছিল। বেশ কয়েকজন দুঃস্থ মানুষদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। পাশাপাশি করোনা মোকাবেলায় এলাকার নার্স এবং স্বাস্থ্যকর্মীদের অনুষ্ঠান মঞ্চে সংবর্ধনা প্রদান করা হয়। তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার বাসিন্দারা। এদিনের কর্মসূচিতে ক্লাবের সম্পাদক রাজিব রায়, বিশিষ্ট সমাজসেবী অমিত গাঙ্গুলি, গোবিন্দ দত্ত, জয় রায় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।