এবার ডিজিটাল হতে চলেছে ভোটার কার্ডও, জাতীয় ভোটার দিবসে সূচনা হতে চলেছে ডিজিটাল এপিকের
Connect with us

দেশ

এবার ডিজিটাল হতে চলেছে ভোটার কার্ডও, জাতীয় ভোটার দিবসে সূচনা হতে চলেছে ডিজিটাল এপিকের

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ২৪ জানুয়ারী : ভোট দিতে গিয়েছেন। কিন্তু দেখলেন ভোটার কার্ডটি নেই। এই সমস্যাগুলো সামনে রেখেই এবারের আধারের মত ডিজিটাল হতে চলেছে ভোটার কার্ডও। আগামী ২৫শে জানুয়ারী জাতীয় ভোটার দিবস উপলক্ষে নতুন এই ই-ভোটার কার্ডের সূচনা করতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন। আধার কার্ডের মতোই এই নয়া ভোটার কার্ড ইন্টারনেট থেকে ডাউনলোড করে নেওয়া যাবে।

তবে কেমনভাবে কাজ করবে এই ই-ভোটার কার্ড। কমিশন সুত্রে জানা গিয়েছে, ই-এপিকে দু’টি পৃথক পৃথক কিউআর কোড থাকবে। একটি কোডে ভোটারের নাম, ঠিকানা, বয়স ও ব্যক্তিগত তথ্য থাকবে। বিধানসভা কেন্দ্র, পার্ট নম্বর, সিরিয়াল নম্বরের মতো বিষয় থাকবে অন্য কোডটিতে।নথিভুক্ত মোবাইল থেকে ডাউনলোড করে নেওয়া যাবেসেই ই-কার্ড।পোলিং বুথে রাখা থাকবে কিউআর কোড স্ক্যানার।ডাউনলোড করা কার্ড স্ক্যান করিয়েই ভোট দিতে পারবেন বৈধ ভোটাররা। দু’টি ধাপে এই প্রক্রিয়ার সূচনা হবে। ২৫ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত নতুন ভোটাররা মোবাইল নম্বর যাচাইয়ের মাধ্যমে ভোটার কার্ড ডাউনলোড করে নিতে পারবেন। দ্বিতীয় ধাপে শুরু হবে পুরনো ভোটারদের ডিজিটাল কার্ড তৈরির প্রক্রিয়া। পশ্চিমবঙ্গ-সহ ৫ রাজ্যের বিধানসভা ভোটেই নতুন ই-এপিক কার্ডে আংশিকভাবে ভোটদান চালু হতে পারে।পাশাপাশি কার্ড হারিয়ে যাওয়া, ঠিকানা পরিবর্তন-সহ যাবতীয় পরিবর্তন অনলাইনেই করা যাবে।এমনকী আবেদন করার পরেও হাতে কার্ড পেতে দেরী হলে তারা সহজেই অনলাইন ই-কার্ড ডাউনলোড করে নিতে পারবে। এই কার্ড চালু হলে বিদেশে থাকা ভারতীয় নাগরিকেরাও তাদের ভোটার কার্ড ডাউনলোড করে নিতে পারবেন অতিসহজেই।

Continue Reading
Advertisement