উত্তরাখণ্ডে একদিনের মুখ্যমন্ত্রী সৃষ্টি
Connect with us

দেশ

উত্তরাখণ্ডে একদিনের মুখ্যমন্ত্রী সৃষ্টি

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ২৪ জানুয়ারী : রুপোলি পর্দায় একদিনের জন্য মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসে রাজ্যের আমূল পরিবর্তন ঘটিয়ে ছিলেন শিবাজী রাও৷ মুখ্যমন্ত্রী পদের গুরুত্ব বোঝাতে ক্যামেরাপার্সন শিবাজী রাও গাইকোয়ারকে চ্যালেঞ্জ করে নিজের কুর্সি দিয়েছিলেন বলরাজ চৌহান।

তারপর কি হয়েছিল তা সবারই জানা। সেই নায়ক ছবিতে মুখ্যমন্ত্রীর চরিত্রে অনিল কাপুরের অভিনয় দারুণ প্রশংসা কুড়িয়েছিল দর্শকদের কাছে। এবারে রুপোলি পর্দায় নয়,একেবারে বাস্তবেই একদিনের জন্য মুখ্যমন্ত্রী পদে আসীন হলেন সৃষ্টি গোস্বামী। রবিবার জাতীয় শিশু কন্যা দিবস’ (National Girl Child Day) উপলক্ষ্যে একদিনের জন্য উত্তরাখণ্ড রাজ্যের মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসলেন সৃষ্টি গোস্বামী। সৃষ্টি হরিদ্বার জেলার দৌলতপুর গ্রামের বাসিন্দা। বাবার সামান্য একটি দোকান আছে। মা অঙ্গনওয়াড়ি কর্মী। বর্তমানে বিএসসি পাঠরত সৃষ্টি৷ উল্লেখ্য ২০১৮ সালের মে মাস থেকে তিনি উত্তরাখণ্ড ‘বাল বিধানসভা’র মুখ্যমন্ত্রী। সম্প্রতি ২০১৯ সালে গার্লস ইন্টারন্যাশনাল লিডারশিপ প্রোগ্রামে যোগ দিতে থাইল্যান্ড গিয়েছিলেন সৃষ্টি। এদিন উত্তরাখণ্ডের গ্রীষ্মকালীন রাজধানী গয়েরসাইন থেকে প্রশাসনের কাজকর্মের উপর নজর রাখছেন সৃষ্টি। সৃষ্টি বলেন,“আমি খুবই খুশি। নিজের সেরাটা দিতে প্রস্তুত।” নারীদের ক্ষমতায়ন নিয়ে উত্তরাখণ্ড সরকারের এই পদক্ষেপ নেটদুনিয়ায় প্রশংসা কুড়িয়েছে।

Continue Reading
Advertisement