এবারে বেসরকারি হাসপাতালেও মিলবে করোনা ভ্যাকসিন, পরিকাঠামো তৈরীতে উদ্যোগী স্বাস্থ্য দপ্তর
Connect with us

রাজ্যের খবর

এবারে বেসরকারি হাসপাতালেও মিলবে করোনা ভ্যাকসিন, পরিকাঠামো তৈরীতে উদ্যোগী স্বাস্থ্য দপ্তর

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ১৪ জানুয়ারী : সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমেও পাওয়া যাবে করোনা ভ্যাকসিন। এমনটাই জানা গিয়েছে স্বাস্থ্য দফতর তরফে। বুধবার রাজ্যের ২৪টি বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোম কর্তৃপক্ষের সাথে বৈঠক করেন স্বাস্থ্য দফতরের কর্তারা।

জানা গিয়েছে, কোভিশিল্ড প্রতিষেধক দেওয়ার জন্য কারা কেন্দ্র তৈরিতে ইচ্ছুক, তা এক দু’দিনের মধ্যে লিখিত ভাবে স্বাস্থ্য দফতরকে জানাতে হবে।
প্রসঙ্গত, মঙ্গলবার কোভিশিল্ডের ১০ লক্ষ ডোজ পৌঁছেছে রাজ্যে। আগামী শনিবার থেকে পশ্চিমবঙ্গে শুরু হবে টিকাকরণ৷ প্রথম পর্যায়ে সরকারি ও বেসরকারি হাসপাতালের চিকিৎসক, নার্স-সহ সমস্ত স্বাস্থ্যকর্মী এমনকি চতুর্থ শ্রেণির কর্মীদেরও টিকাকরণ হবে। দ্বিতীয় পর্যায়ে পুলিশকর্মীদের এবং তৃতীয় পর্যায়ে টিকা দেওয়া হবে সাধারণ মানুষকে। পূর্ব ভারতের বেসরকারি হাসপাতাল সংগঠনের সভাপতি রূপক বড়ুয়া বলেন, ‘‘ভ্যাকসিন কেন্দ্রে ইচ্ছুক বেসরকারি হাসপাতালকে পরিকাঠামো তৈরির পাশাপাশি আবেদন করতে বলা হয়েছে। পাশাপাশি হাসপাতালগুলিতে যাতে ভ্যাকসিন সম্পর্কিত পরিকাঠামো থাকপ সেদিকে নজর রাখা হবে।” উল্লেখ্য বাগবাজারে রাজ্য সরকারের ভ্যাকসিন স্টোর এবং দ্বিতীয়টি হেস্টিংসে ভ্যাকসিন হাব৷ বাগবাজার ভ্যাকসিন স্টোর থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় টিকা পৌঁছে দেওয়া হচ্ছে৷