মোটর সাইকেল চুরির চার পান্ডাকে গ্রেপ্তার করলো ইটাহার থানার পুলিশ
Connect with us

উত্তর দিনাজপুর

মোটর সাইকেল চুরির চার পান্ডাকে গ্রেপ্তার করলো ইটাহার থানার পুলিশ

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদাদাতা , ইটাহার :  ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পাঁচটি খোয়া যাওয়া মোটর বাইক উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে কয়েকদিন আগে ইটাহার থানার বালিয়া পাড়া এলাকায় জাতীয় সড়কের ধারে এক যুবককে মোটর সাইকেল সহ গ্রেফতার করে পুলিশ।

ধৃতকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ আরো তিন চুরি চক্রের পান্ডাদের নাম জানতে পারে। এরপর সেই তিনজনকেও গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পাঁচটি মোটর বাইক উদ্ধার করা সম্ভব হয়েছে। পুলিশ সুত্রে জানা গিয়েছে ধৃত চার যুবকের বাড়ি মালদহ জেলায। তাদের নাম গোপাল সরকার (২০) বিপ্লব বিশ্বাস (১৯) আজাদ আলি (২১) ও তুমুল দাস (২৬)।

শনিবার ধৃত চারজনকে রায়গঞ্জ জেলা আদালতে তোলে পুলিশ।

আরও পড়ুন :না ফেরার দেশে ‘ব্ল্যাক প্যান্থর’

Advertisement
ads