দল ভাঙার মাঝেই জোড়া ধাক্কা! সমন হাতে অভিষেকের কালীঘাটের বাসভবনে ইডি কর্তারা
Connect with us

ভাইরাল খবর

দল ভাঙার মাঝেই জোড়া ধাক্কা! সমন হাতে অভিষেকের কালীঘাটের বাসভবনে ইডি কর্তারা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ বিধানসভার স্বাক্ষর (Signature) বিতর্কে ইতিমধ্যেই নাম জড়িয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সেই মামলায় আগামী সোমবার তাঁকে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে সিআইডি (CID)। এর মধ্যেই নতুন করে চাপে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বুধবার তাঁর কালীঘাটের বাসভবনে পৌঁছে যায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)-এর আধিকারিকরা।

সূত্রের খবর, প্রাথমিক নিয়োগ দুর্নীতি (Primary Recruitment Scam) মামলার তদন্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমন (Summons) পাঠানো হয়েছে। বুধবার বিকেলে প্রথমে ইডি আধিকারিকরা তাঁর ‘শান্তিনিকেতন’ নামের বাসভবনে যান। পরে জানা যায়, সেখানে তিনি থাকেন না। এরপর তদন্তকারীরা কালীঘাটের বাড়িতে পৌঁছন।

সেই সময় অভিষেক বাড়িতে উপস্থিত ছিলেন না। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা একটি বৈঠকে যোগ দিতে গিয়েছিলেন বলে জানা গিয়েছে। ফলে কিছু সময় অপেক্ষার পর তাঁর এক প্রতিনিধি বা আধিকারিকের হাতে সমনের কপি তুলে দেওয়া হয়।

সূত্রের দাবি, আগামী সপ্তাহেই তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে। উল্লেখ্য, এর আগেও কয়লা পাচার (Coal Smuggling) এবং নিয়োগ দুর্নীতি মামলায় একাধিকবার ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর সংস্থা ‘লিপস অ্যান্ড বাউন্ডস’ (Leaps and Bounds)-এর অফিসেও অতীতে তল্লাশি চালানো হয়েছিল।

Advertisement
ads

এদিকে, রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি যখন উত্তপ্ত, ঠিক সেই সময় অভিষেকের বাড়িতে ইডির উপস্থিতি নতুন করে রাজনৈতিক জল্পনা উসকে দিয়েছে।

Continue Reading
Advertisement