ভাইরাল খবর
‘শওকত আমার ডান হাত, ওর কিছু হলে ছাড়ব না!’ ভাঙড়ে দাঁড়িয়ে রণংদেহী মমতা
ডিজিটাল ডেস্কঃ ২০২৬-এর বিধানসভা নির্বাচনের (Assembly Election) রণাঙ্গনে এবার তৃণমূল কংগ্রেসের পাখির চোখ দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়। শনিবার ভাঙড়ে দলীয় প্রার্থী শওকত মোল্লার সমর্থনে আয়োজিত জনসভা (Public Meeting) থেকে সুর চড়ালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধী গড় হিসেবে পরিচিত ভাঙড় পুনর্দখলে শওকতের ওপর ভরসা রেখে মমতা বলেন, “শওকতকে জয়ী করুন, ভাঙড়ে আপনারা যা চাইবেন আমি তাই করে দেব।”
এদিনের সভা থেকে প্রার্থীর নিরাপত্তা (Security) নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, কেন্দ্রীয় সংস্থাকে কাজে লাগিয়ে শওকতদের নিরাপত্তা তুলে নেওয়ার চক্রান্ত করছে বিজেপি (BJP)। মমতা হুঁশিয়ারি দিয়ে বলেন, “শওকত আমার ডান হাত। ওর ওপর কোনো হামলা হলে আমি ছেড়ে কথা বলব না। বিজেপি নেতারা ২০ জন রক্ষী নিয়ে ঘুরবেন আর আমার প্রার্থীদের নিরাপত্তা কেড়ে নেওয়া হবে, এটা মানব না। প্রয়োজনে আমার নিজের সিকিউরিটি শওকতকে দিয়ে দেব।” তিনি আরও বলেন, বিজেপি তাঁর সঙ্গে সরাসরি লড়াই করতে না পেরে তাঁর সৈনিকদের ওপর অত্যাচার (Oppression) চালাচ্ছে।
আগামী ২৯শে এপ্রিল দক্ষিণ ২৪ পরগনার আসনগুলিতে ভোটগ্রহণ। তার আগে ভাঙড়, ক্যানিং পূর্ব ও পশ্চিমের প্রার্থীদের নিয়ে ম্যারাথন প্রচার (Campaign) সারলেন নেত্রী। ক্যানিং পূর্বের প্রাক্তন বিধায়ক শওকত মোল্লাকে এবার ভাঙড় পুনরুদ্ধারের বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। মমতা স্পষ্ট জানান, কোনো নির্দল (Independent) বা বিজেপির সাথে আঁতাত রাখা দলকে যেন একটিও ভোট না দেওয়া হয়। ভাঙড়ের মানুষের আস্থা অর্জন করে ৪ঠা মে জয়ের হাসি হাসতে এখন মরিয়া ঘাসফুল শিবির।

