কেন্দ্রীয় কর্মীদের ডিএ ২% বাড়ল! মোট ৬০ শতাংশ ঘোষণা মোদী সরকারের
Connect with us

ভাইরাল খবর

কেন্দ্রীয় কর্মীদের ডিএ ২% বাড়ল! মোট ৬০ শতাংশ ঘোষণা মোদী সরকারের

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনের প্রাক্কালে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য বড়সড় সুখবর শোনাল মোদী সরকার। শনিবার কেন্দ্রীয় মন্ত্রিসভার (Cabinet) বৈঠকে মহার্ঘ ভাতা বা ডিএ (Dearness Allowance) আরও ২ শতাংশ বৃদ্ধির প্রস্তাবে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এর ফলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ-র হার ৫৮ শতাংশ থেকে বেড়ে মূল বেতনের (Basic Pay) ৬০ শতাংশে দাঁড়িয়েছে। ২০২৬ সালের জানুয়ারি মাস থেকে এই বর্ধিত হার কার্যকর হবে।

কেন্দ্রের এই সিদ্ধান্তের ফলে উপকৃত হতে চলেছেন প্রায় ৫০.৫ লক্ষ কর্মরত কর্মী এবং ৬৬.৫ লক্ষ পেনশনভোগী (Pensioners)। সাধারণত হোলির সময় এই ঘোষণা হলেও ১০ বছরে এই প্রথমবার এপ্রিল মাসে ডিএ ঘোষণা করল কেন্দ্র। এই বৃদ্ধির ফলে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কর্মীদের সঙ্গে কেন্দ্রের ডিএ-র পার্থক্য বেড়ে ৩৮ শতাংশে দাঁড়িয়েছে, যা আগে ছিল ৩৬ শতাংশ। উল্লেখ্য, পশ্চিমবঙ্গে বর্তমানে ষষ্ঠ বেতন কমিশন (6th Pay Commission) কার্যকর থাকলেও বিজেপি প্রতিশ্রুতি দিয়েছে যে ক্ষমতায় এলে তারা সাত দিনের মধ্যে সপ্তম বেতন কমিশন চালু করবে।

এদিকে, ডিএ বৃদ্ধিতে খুশি হলেও কেন্দ্রীয় কর্মীদের একাংশের মধ্যে অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) নিয়ে অসন্তোষ রয়েছে। শ্রমিক সংগঠনগুলি সরকারের কাছে স্মারকলিপি (Memorandum) জমা দিয়ে ন্যূনতম মূল বেতন ১৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ৬৯ হাজার টাকা করার দাবি জানিয়েছে। তাঁরা ‘ফিটমেন্ট ফ্যাক্টর’ (Fitment Factor) ২.৫৭ থেকে বাড়িয়ে ৩.৮৩ করার প্রস্তাব দিয়েছেন। যদিও অষ্টম বেতন কমিশন কার্যকর হওয়ার কথা ১ জানুয়ারি ২০২৬ থেকে, তবে চূড়ান্ত রিপোর্ট পেতে ২০২৭ সাল পর্যন্ত সময় লাগতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Advertisement
ads
Continue Reading
Advertisement