হেমতাবাদ বিধানসভা আসনে কারা দিলেন মনোনয়ন? প্রার্থী সংখ্যা কত?
Connect with us

ভোটের খবর

হেমতাবাদ বিধানসভা আসনে কারা দিলেন মনোনয়ন? প্রার্থী সংখ্যা কত?

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ বঙ্গে বিধানসভা নির্বাচনের (Assembly Election) প্রথম দফার দামামা বেজে গিয়েছে। আগামী ২৩শে এপ্রিল রাজ্যের ২৯৪টি আসনের মধ্যে ১৫২টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে উত্তর দিনাজপুর (North Dinajpur) জেলার ৯টি গুরুত্বপূর্ণ আসনের মধ্যে অন্যতম হলো হেমতাবাদ। ৬ই এপ্রিল মনোনয়নপত্র জমার মেয়াদ শেষ হওয়ার পর দেখা যাচ্ছে, এই আসনে মোট ১৯টি মনোনয়ন জমা পড়েছে। তবে স্ক্রুটিনি (Scrutiny) এবং নাম বিন্যাসের পর বর্তমানে হেমতাবাদে মোট প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫।

নির্বাচন কমিশন সূত্রে খবর, এই ১৫ জন প্রার্থীর মধ্যে ৮ জন বিভিন্ন রাজনৈতিক দলের (Political Parties) হয়ে এবং ৭ জন নির্দল (Independent) প্রার্থী হিসেবে লড়াই করছেন। বিজেপি (BJP) প্রার্থী হরিপদ বর্মন ২টি এবং সিপিআইএম (CPIM) প্রার্থী তনুশ্রী দাস ৪টি করে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

একনজরে দেখে নিন হেমতাবাদ কেন্দ্রের মূল প্রার্থীদের তালিকা:

  • তৃণমূল কংগ্রেস: সত্যজিৎ বর্মন

  • বিজেপি: হরিপদ বর্মন

  • সিপিআইএম: তনুশ্রী দাস

  • কংগ্রেস: অনামিকা রায়

  • বিএসপি: অলোকেশ বর্মন

  • এসইউসিআই: প্রবোধ কুমার সরকার

এছাড়াও আম জনতা উন্নয়ন পার্টি এবং ‘আমরা বাঙালি’ সংগঠনের প্রার্থীরা ময়দানে রয়েছেন। অন্যদিকে, নির্দল হিসেবে ইন্দ্রনীল বিশ্বাস, দুলাল চন্দ্র সরকার, বিকাশ মন্ডল, বিশম দাস, জ্যোৎস্না সিংহ বর্মন, হরি বর্মন ও হরেকৃষ্ণ বর্মন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

Advertisement
ads

৭ই এপ্রিল মনোনয়নপত্রগুলির তথ্য যাচাই বা স্ক্রুটিনি করা হবে। ৯ই এপ্রিল মনোনয়নপত্র প্রত্যাহারের (Withdrawal) শেষ দিন। ওই দিন বিকেলের পরই চূড়ান্তভাবে জানা যাবে নির্বাচনে লড়াইয়ের ময়দানে ঠিক কতজনের নাম ও প্রতীক ইভিএম-এ (EVM) থাকছে।