যুদ্ধ
‘সাধারণ মানুষের নিরাপত্তা আগে’, ইজরায়েলি প্রধানমন্ত্রীকে কড়া বার্তা দিলেন নরেন্দ্র মোদি
ডিজিটাল ডেস্কঃ আমেরিকা ও ইজরায়েলের যৌথ হামলার জবাবে আহত বাঘের মতো ঝাঁপিয়ে পড়েছে ইরান। মধ্যপ্রাচ্যজুড়ে এখন আগুনের লেলিহান শিখা। এই ভয়াবহ পরিস্থিতিতে ভারতের অবস্থান স্পষ্ট করতে এবং বিশ্বশান্তি ফেরাতে সক্রিয় হয়ে উঠলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। রবিবার রাতে মন্ত্রিসভার নিরাপত্তা কমিটির (Cabinet Committee on Security) জরুরি বৈঠকের পর তিনি প্রথমে সংযুক্ত আরব আমিরশাহীর প্রেসিডেন্ট এবং পরবর্তীতে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে (Benjamin Netanyahu) ফোন করেন।
ইজরায়েল ও মার্কিন হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেই-সহ শীর্ষ নেতৃত্বের মৃত্যু পরিস্থিতিকে আরও জটিল (Complex) করে তুলেছে। পালটা প্রতিশোধ নিতে ইরান ড্রোন ও মিসাইল হামলা চালাচ্ছে মার্কিন ঘাঁটি ও ইজরায়েলি ভূখণ্ডে। এই পরিস্থিতিতে মোদি নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপে সাধারণ নাগরিকদের নিরাপত্তা (Safety of Civilians) নিশ্চিত করার ওপর জোর দেন এবং অবিলম্বে যুদ্ধবিরতির (Ceasefire) আবেদন জানান। প্রধানমন্ত্রী স্পষ্ট করেন যে, ভারত সবসময় শান্তি ও স্থিতিশীলতার পক্ষে।
Had a telephone call with PM Benjamin Netanyahu to discuss the current regional situation. Conveyed India’s concerns over recent developments and emphasised the safety of civilians as a priority. India reiterates the need for an early cessation of hostilities.@netanyahu
— Narendra Modi (@narendramodi) March 1, 2026
এর আগে আমিরশাহীর প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে কথা বলে সেখানে হওয়া হামলার তীব্র নিন্দা জানান মোদি। এই কঠিন সময়ে আমিরশাহীর প্রতি সংহতি (Solidarity) প্রকাশের পাশাপাশি সেখানে থাকা ভারতীয়দের নিরাপত্তা নিশ্চিত করায় তিনি প্রেসিডেন্টকে ধন্যবাদ দেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হওয়ার ইঙ্গিত দিলেও, ভারত তার কূটনৈতিক (Diplomatic) কৌশলের মাধ্যমে দ্রুত উত্তেজনা প্রশমনে সচেষ্ট। রবিবারের জরুরি বৈঠকে আটকে পড়া ভারতীয়দের নিরাপদে দেশে ফেরানোর (Evacuation) বিষয়েও আলোচনা হয়েছে বলে সূত্রের খবর।
