দেশের খবর
শুধুমাত্র ভারতের জন্য আকাশসীমা খুলল ইরান, শুরু ‘অপারেশন সিন্ধু’
ডিজিটাল ডেস্কঃ পশ্চিম এশিয়ায় (West Asia) ইরান-ইজরায়েল (Iran-Israel) যুদ্ধের আগুনে উত্তাল পরিস্থিতি। লাগাতার মিসাইল ও ড্রোন হামলার জেরে ইরান (Iran) বন্ধ করে দিয়েছে তাদের আকাশসীমা (Airspace)। এই সংকটের মধ্যে বড় পদক্ষেপ নিল ইরান সরকার। শুধুমাত্র ভারতীয়দের (Indian Citizens) জন্য বিশেষভাবে আকাশসীমা খুলে দিল তেহরান।
ভারত ইতিমধ্যেই ‘অপারেশন সিন্ধু’ (Operation Sindhu) চালু করেছে, যার মাধ্যমে যুদ্ধবিধ্বস্ত ইরান থেকে ভারতীয় নাগরিকদের নিরাপদে দেশে ফিরিয়ে আনার কাজ চলছে। ইরানের এই বিশেষ সিদ্ধান্তের ফলে আটকে থাকা ভারতীয়দের দ্রুত ফিরিয়ে আনা সম্ভব হবে বলে আশা। সূত্রের খবর, আগামী দু’দিনের মধ্যে অন্তত ১০০০ ভারতীয় দেশে ফিরতে পারবেন।
আরও পড়ুনঃ চিকিৎসকের সঙ্গে দেখা করতে গিয়ে আটক বিজেপি সভাপতি সুকান্ত
ইরান সরকারের এই সিদ্ধান্তের ফলে ইতিমধ্যেই বিশেষ ফ্লাইটের সূচি নির্ধারিত হয়েছে। শুক্রবার রাত ১১টা নাগাদ ইরান থেকে প্রথম বিমান ভারতে পৌঁছতে পারে। শনিবার সকালে এবং শনিবার সন্ধ্যায় আরও দুটি বিশেষ ফ্লাইট ভারতে আসার সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য, ইরান ও ইজরায়েলের মধ্যে চলমান সংঘর্ষের জেরে ইরান তাদের আকাশপথ আন্তর্জাতিক বিমানের জন্য পুরোপুরি বন্ধ রেখেছে। তবে ভারতের অনুরোধে বিশেষ করিডর (Special Air Corridor) খুলে দেওয়া হয়েছে শুধুমাত্র ভারতীয়দের জন্য।
বুধবারই ভারত সরকার ‘অপারেশন সিন্ধু’ ঘোষণা করে। ভারতীয় বিদেশমন্ত্রকের (MEA) পক্ষ থেকে জানানো হয়েছে, ইরানে আটকে থাকা প্রায় ৪০০০ ভারতীয় নাগরিকের মধ্যে অর্ধেকই শিক্ষার্থী। মঙ্গলবার উত্তর ইরানের বিভিন্ন অঞ্চল থেকে প্রায় ১১০ জন ভারতীয় পড়ুয়াকে সড়কপথে আর্মেনিয়ার (Armenia) রাজধানী ইয়েরেভান (Yerevan) নিয়ে আসা হয়। সেখান থেকে তাঁদের বিশেষ ফ্লাইটে ভারতে ফিরিয়ে আনা হয়।
ইরানে নিযুক্ত ভারতীয় দূতাবাস (Indian Embassy in Iran) এবং ইরানের পররাষ্ট্র মন্ত্রক এই পুরো প্রক্রিয়ায় সরাসরি সমন্বয় রেখে চলেছে। ভারত সরকারের তরফে জানানো হয়েছে, যত দ্রুত সম্ভব সমস্ত ভারতীয় নাগরিকদের দেশে ফিরিয়ে আনার লক্ষ্যেই ‘অপারেশন সিন্ধু’ পরিচালিত হচ্ছে।
