অবশেষে চুরান্ত সিদ্ধান্ত ঘোষণা! ভারতের মাটিতে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ
Connect with us

খেলার খবর

অবশেষে চুরান্ত সিদ্ধান্ত ঘোষণা! ভারতের মাটিতে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্ক: দীর্ঘ জল্পনার পর অবশেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (Bangladesh Cricket Board-BCB) ঘোষণা করেছে, ভারতে (India) অনুষ্ঠিত হতে যাওয়া টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) খেলবে না বাংলাদেশ। বৃহস্পতিবার ক্রিকেটারদের সঙ্গে বৈঠক শেষে দেশের ক্রীড়া উপদেষ্টা (Sports Advisor) ড. আসিফ নজরুল জানিয়েছেন, নিরাপত্তাজনিত (security) কারণে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।

বিসিবি জানিয়েছে, তারা বিশ্বকাপ খেলতে আগ্রহী, কিন্তু ম্যাচগুলো শ্রীলঙ্কা (Sri Lanka) বা অন্য ভেন্যুতে হলে দল পাঠাতে পারে। আইসিসি (ICC)-কে নিরাপত্তাজনিত কারণে ম্যাচ শ্রীলঙ্কায় সরানোর জন্য আবেদন করা হলেও তা মঞ্জুর হয়নি। পরে আইসিসি বাংলাদেশকে ডেডলাইন (deadline) দিয়েছে চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর জন্য।

বৈঠকে সব ভোট গণনার পর বাংলাদেশের পক্ষে মাত্র দুইটি ভোট পড়ে, যার একটি ছিল পাকিস্তানের (Pakistan)। বাকি ১৪টি ভোট বিপক্ষে। তবে বিসিবি এখনও আশাবাদী (optimistic) যে, শ্রীলঙ্কায় ম্যাচের সুযোগ পেলে তারা বিশ্বকাপে অংশ নেবে।

এই সিদ্ধান্তের ফলে ভারত ও শ্রীলঙ্কায় (India & Sri Lanka) অনুষ্ঠিত এই বিশ্বকাপে বাংলাদেশকে দেখা যাবে না। বোর্ডের অনড় অবস্থান এবং নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে ক্রিকেটপ্রেমীদের মধ্যে বড় ধাক্কার সৃষ্টি হয়েছে।

Advertisement
ads