খেলতে হলে বাংলাদেশকে ভারতে আসতেই হবে! না মানলে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ
Connect with us

খেলার খবর

খেলতে হলে বাংলাদেশকে ভারতে আসতেই হবে! না মানলে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup) খেলার সম্ভাবনা কার্যত ধোঁয়াশায়। আইসিসি (ICC) বোর্ড বৈঠকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে—বিশ্বকাপ খেলতে চাইলে বাংলাদেশকে ভারতে (India) এসেই খেলতে হবে। অন্যথায় তাদের বদলে বিকল্প দল নেওয়া হবে। বুধবার জরুরি বোর্ড মিটিংয়ে এই সিদ্ধান্ত গৃহীত হয় ভোটাভুটির মাধ্যমে। ফলাফল, বাংলাদেশের দাবি খারিজ হয়ে যায় ১৪–২ ভোটে।

বাংলাদেশ বোর্ড (BCB) আগেই জানিয়ে দিয়েছিল, মুস্তাফিজুর রহমানকে আইপিএল (IPL) থেকে বাদ দেওয়ার ঘটনার প্রতিবাদে তারা ভারতে বিশ্বকাপ খেলতে আসবে না। ইউনুস প্রশাসনের (Interim Government) চাপেই বোর্ড কেন্দ্র পরিবর্তনের দাবি তোলে। যুক্তি ছিল—যখন একজন ক্রিকেটারকে নিরাপত্তা (Security) দেওয়া যায় না, তখন পুরো দল, সমর্থক ও মিডিয়ার নিরাপত্তা কীভাবে নিশ্চিত হবে?

বাংলাদেশের দাবির পক্ষে ভোট দেয় কেবল পাকিস্তান (Pakistan)। শ্রীলঙ্কা, জিম্বাবোয়ে-সহ অন্য সব পূর্ণ সদস্য দেশের ভোট পড়ে বিপক্ষে। এতে বোর্ডের অন্দরেই প্রশ্ন উঠছে—কেন কেউ পাশে এল না।

বৈঠক শেষে আইসিসি নতুন করে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছে। বৃহস্পতিবারের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে হবে। আজ বাংলাদেশ দলের সঙ্গে বৈঠকে বসছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। সরকার এখনও ভারত বয়কটের দিকেই ঝুঁকছে। তবে ক্রিকেটারদের অবস্থান বদলালে শেষ মুহূর্তে সিদ্ধান্ত ঘুরে যেতে পারে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

Advertisement
ads