পাত্তা না পাওয়ায় পিসিবি বয়কটের পথে, সরাসরি নিশানা এহসান মানির
Connect with us

খেলার খবর

পাত্তা না পাওয়ায় পিসিবি বয়কটের পথে, সরাসরি নিশানা এহসান মানির

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ পাকিস্তান ক্রিকেট বোর্ডের (PCB) ভারত ম্যাচ বয়কট (India Match Boycott) নিয়ে হতাশা তৈরি হয়েছে। বিশ্বকাপ (World Cup) ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ভারত-পাক (India-Pakistan) ম্যাচ আদৌ হবে কি না, সে প্রশ্ন এখনো অমীমাংসিত। প্রাক্তন আইসিসি (ICC) প্রধান এহসান মানি (Ehsan Mani) এ নিয়ে সরাসরি মন্তব্য করেছেন, ক্রিকেটে রাজনীতি (Politics) ঢোকানো উচিত নয়।

এহসান মানির মতে, পাকিস্তান ক্রিকেট বোর্ডের আচরণ হুমকির (Threat) মতো এবং তা আলোচনার জায়গা কমিয়ে দিয়েছে। “আমি যদি আইসিসি প্রধান হতাম, চাইতাম ম্যাচটি যেভাবেই হোক হোক,” বললেন তিনি। পাকিস্তানের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের (Netherlands) বিরুদ্ধে বাজে পারফরম্যান্স দেখার পর বোর্ডের অবস্থান খানিক নরম হয়েছে।

মানি আরও বলেন, “পিসিবি আগে থেকেই অবস্থান নিয়ে নিয়েছে, বরং আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত ছিল। আইসিসি সব দেশের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেয়। রাজনীতি ঢোকালে ক্রিকেটই হেরে যায়।”

Advertisement
ads

এছাড়া, বাংলাদেশ (Bangladesh)-কে কেন্দ্র করে আইসিসির সম্মিলিত সিদ্ধান্তও পিসিবিকে মেনে নেওয়া উচিত ছিল বলে মনে করেন প্রাক্তন প্রধান। তার কথায়, “সব দেশের উচিত আইসিসির বোর্ডের সিদ্ধান্ত মানা।”