খেলার খবর
বিশ্বকাপের বাইরে বাংলাদেশ? ভরা স্টেডিয়ামে আবেগঘন মন্তব্য ক্রীড়া উপদেষ্টার
ডিজিটাল ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) বাংলাদেশের খেলা কার্যত অনিশ্চিত—এ কথা প্রায় মেনেই নিচ্ছেন বাংলাদেশ সরকারের ক্রীড়া উপদেষ্টা (Sports Adviser) আসিফ ইকবাল। পরিস্থিতি আর ফেরানোর জায়গায় নেই বলেই ইঙ্গিত তাঁর কথায়। সেই হতাশাই এবার প্রকাশ্যে উঠে এল ভরা স্টেডিয়ামের সামনে, যেন আবেগ আর আক্ষেপ একসঙ্গে।
শুক্রবার ঢাকার শের-ই-বাংলা স্টেডিয়ামে (Sher-e-Bangla Stadium) অনুষ্ঠিত হয় বাংলাদেশ প্রিমিয়ার লিগের (BPL Final) ফাইনাল। রাজশাহী ওয়ারিয়ার্স ও চট্টগ্রাম রয়্যালসের মুখোমুখি লড়াইয়ে ৬৩ রানে জয় পায় নাজমুল হোসেন শান্তর দল। গ্যালারিতে ছিলেন প্রায় ২৫ হাজার দর্শক। উপস্থিত ছিলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ ইকবাল ও বিসিবি (BCB) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
Cricket is more than a game. Advisor Asif Nazrul speaks, and the crowd reacts like a storm. 🌪️
BASHUNDHARA CEMENT BPL 2026
POWERED BY WALTON LIFT#BPL2026 pic.twitter.com/WpR4GxbSoP— Bangladesh Cricket (@BCBtigers) January 23, 2026
ম্যাচের মাঝেই স্টেডিয়ামের দর্শকসংখ্যা নিয়ে প্রশ্ন করা হলে, সেই প্রসঙ্গ ঘুরিয়ে বিশ্বকাপ ইস্যুতে নিয়ে যান আসিফ। আবেগঘন কণ্ঠে তিনি বলেন, “বাংলাদেশ এখন বিশ্বকাপ থেকে বাদ যাওয়ার মুখে। আমাদের খেলার অধিকার আছে। কিন্তু তাও আমাদের বাদ দিয়ে দেওয়া হচ্ছে।” তাঁর দাবি, এত দর্শকের উপস্থিতি বাংলাদেশের ক্রিকেটপ্রেমের প্রমাণ এবং এই বার্তাই ক্রিকেটারদের মানসিক জোর দেবে।
এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি (ICC)-র সঙ্গে একাধিক বৈঠক হলেও নিজেদের অবস্থান থেকে সরেনি বিসিবি। নির্দিষ্ট সময়সীমার মধ্যে চিঠির উত্তর না দেওয়ায় আইসিসি ক্ষুব্ধ বলেই সূত্রের খবর। জয় শাহ (Jay Shah) নেতৃত্বাধীন সংস্থা বাংলাদেশের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে পারে বলেও জল্পনা জোরদার হয়েছে।
