সোশ্যাল মিডিয়া
যুদ্ধের মাঝেও প্রেম! লাইভ টিভিতে পুতিনের সামনে বিয়ের প্রস্তাব, হাততালি রুশ প্রেসিডেন্টের
ডিজিটাল ডেস্কঃ প্রেম যে যুদ্ধের (War) বাধাও মানে না, তারই এক অনন্য উদাহরণ দেখা গেল রাশিয়ায় (Russia)। যুদ্ধ ও অর্থনৈতিক চাপ (Economic Pressure) নিয়ে যখন প্রশ্নের মুখে দেশ, ঠিক সেই সময় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin) বর্ষশেষের ম্যারাথন সাংবাদিক সম্মেলনে (Annual Press Conference) এক অপ্রত্যাশিত রোম্যান্টিক মুহূর্ত তৈরি করলেন এক তরুণ সাংবাদিক।
লাইভ টেলিভিশনে (Live Television) সম্মেলন চলাকালীন ২৩ বছরের সাংবাদিক কিরিল বাজানভ (Kirill Bazanov) আচমকাই একটি প্ল্যাকার্ড তুলে ধরেন। তাতে লেখা ছিল—“I want to marry”。এরপর ক্যামেরার সামনেই তিনি বলেন, “ওলগা (Olga), তুমি কি আমাকে বিয়ে করবে?” জানা যায়, তাঁর প্রেমিকা সেই সময় অনুষ্ঠানটি দেখছিলেন।
এই ঘটনায় মুহূর্তে হাসি ও হাততালিতে (Applause) ফেটে পড়ে গোটা হল। খুশির রেশ ছুঁয়ে যায় খোদ রুশ প্রেসিডেন্টকেও। তবে আবেগের মাঝেও দায়িত্ব ভোলেননি বাজানভ। প্রেমের প্রস্তাবের পরেই তিনি পুতিনকে প্রশ্ন করেন ক্রমবর্ধমান জীবনযাত্রার খরচ (Cost of Living) এবং উচ্চ মর্টগেজ (Mortgage) নিয়ে।
‘Olga, will you marry me?’ — local TV journalist proposes during the live Putin Q&A
‘Mr President, we would be so glad to see you at our wedding’
‘You can wait forever, so best not to postpone’ — Putin pic.twitter.com/0H2bwZe7RH
— RT (@RT_com) December 19, 2025
ঘটনার এক ঘণ্টা পর ফের চমক। সঞ্চালক জানান, সংবাদসংস্থা TASS-এর খবর অনুযায়ী বাজানভের প্রেমিকা তাঁর প্রস্তাবে রাজি হয়েছেন। ফের হাততালি, হাসি—এবং পুতিনের অংশগ্রহণ।
পুতিন যদিও বিয়ের নিমন্ত্রণ গ্রহণ করেননি, তবে মজার ছলে বলেন, “নতুন পরিবারের জন্য অর্থ প্রয়োজন—চলুন, অন্তত বিয়ের খরচ জোগাড় করি।” যুদ্ধের আবহে এই প্রেমের মুহূর্ত রাশিয়ার জনজীবনে এনে দিল এক ঝলক হালকা হাসি।


