ডিজিটাল ডেস্কঃ কর্নাটক (Karnataka) থেকে সামনে এল মানবতাকে নাড়িয়ে দেওয়া এক নৃশংস ঘটনার ছবি। বিশেষ ভাবে সক্ষম (Differently Abled) এক নাবালককে নির্মমভাবে মারধর ও নির্যাতনের অভিযোগ উঠেছে একটি আবাসিক স্কুলে (Residential School)। সোশ্যাল মিডিয়ায় (Social Media) ছড়িয়ে পড়া ভিডিয়ো দেখে শিউরে উঠেছেন নেটিজেনরা।
ভিডিয়োতে দেখা যাচ্ছে, যন্ত্রণায় মেঝেতে কাতরাতে থাকা ১৬ বছরের কিশোরকে বেল্ট (Belt) ও প্লাস্টিকের পাইপ (Plastic Pipe) দিয়ে বেধড়ক মারধর করছেন এক ব্যক্তি। কিশোরটি সাহায্যের জন্য চিৎকার করলেও নির্যাতন থামেনি। উলটে, অভিযুক্তের স্ত্রী তার চোখে লঙ্কাগুঁড়ো (Chili Powder) ঢেলে দেন বলেও ভিডিয়োতে দেখা গিয়েছে। জল চাইতে কাঁদলেও নিষ্ঠুরতা আরও বাড়ানো হয়।
Police have arrested a couple who were running a school for specially abled children after a disturbing video surfaced showing the physical assault of a 16-year-old student.
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি উত্তর কর্নাটকের (North Karnataka) বাগলকোট (Bagalkot) জেলার নবগড় এলাকার দিব্যজ্যোতি স্কুল ফর ডিফারেন্টলি এবলড চিলড্রেন (Divyajyoti School for Differently Abled Children)-এ ঘটেছে। মূল অভিযুক্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে অক্ষয় ইন্দুলকার (Akshay Indulkar)-কে। তাঁর স্ত্রী আনন্দী (Anandi) এবং স্কুলের সঙ্গে যুক্ত আরও দু’জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ (Police)।
ভুক্তভোগীর বাবা-মায়ের অভিযোগের ভিত্তিতে একটি এফআইআর (FIR) দায়ের করা হয়েছে। জানা যাচ্ছে, দীর্ঘদিন ধরেই ওই স্কুলে পড়ুয়াদের উপর নির্যাতন চলছিল। এক কর্মী বিষয়টি প্রকাশ্যে আনতেই গোপনে ভিডিয়ো করে তা অনলাইনে পোস্ট করেন। ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ ছড়িয়েছে।