মমতাকে হারাতে বিজেপির সঙ্গে ডিল? ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য
Connect with us

রাজনীতি

মমতাকে হারাতে বিজেপির সঙ্গে ডিল? ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ রাজ্য রাজনীতিতে এক অভূতপূর্ব আলোড়ন সৃষ্টি করল একটি ভাইরাল ভিডিও (Viral Video)। আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবীর এবং এক বিজেপি নেতার গোপন কথোপকথন (Conversation) বলে দাবি করা এই ভিডিও-তে শোনা যাচ্ছে বিস্ফোরক সব দাবি। অভিযোগ উঠেছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতাচ্যুত করতে বিজেপির সঙ্গে হাজার কোটি টাকার একটি গোপন চুক্তি (Deal) করেছেন হুমায়ুন। যদিও এই ভিডিও-র সত্যতা (Authenticity) যাচাই করা সম্ভব হয়নি।

প্রকাশ্যে আসা ওই ভিডিও-তে হুমায়ুন কবীরকে বলতে শোনা যাচ্ছে, তিনি যেকোনো মূল্যে মমতাকে সরাতে চান। তাঁর দাবি, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে তাঁর নিয়মিত যোগাযোগ রয়েছে এবং শুভেন্দুই তাঁকে দিল্লির কেন্দ্রীয় নেতৃত্বের (Central Leadership) সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন। শুধু তাই নয়, সরাসরি প্রধানমন্ত্রীর দপ্তরের (Prime Minister’s Office) নির্দেশে তিনি মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব এবং অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার সঙ্গেও যোগাযোগ রাখছেন বলে দাবি করা হয়েছে ওই ভিডিও-তে।

ভিডিও-তে ধরা পড়া রাজনৈতিক অঙ্কটি (Political Equation) বেশ জটিল। হুমায়ুনকে বলতে শোনা যায়, যদি তিনি ৭০-৮০টি সংখ্যালঘু প্রধান আসনে মুসলিম ভোট টানতে পারেন, তবে হিন্দু ভোটাররাও বিজেপির দিকে ঝুঁকবে। এর বিনিময়ে তাঁকে উপমুখ্যমন্ত্রী (Deputy Chief Minister) করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বলে তাঁর দাবি। এই বিশাল পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রতিটি কেন্দ্রে ৩-৪ কোটি টাকা, অর্থাৎ মোট ১০০০ কোটি টাকার প্রয়োজনীয়তার কথা তিনি ভিডিও-তে উল্লেখ করেছেন। বাবরি মসজিদ ইস্যু তুলে আবেগপ্রবণ ভোটারদের (Voters) মন জয় করে ৮০-৯০টি আসনে জেতার ব্যাপারে তিনি আত্মবিশ্বাসী। এই ভিডিও যদি সত্য হয়, তবে তা নির্বাচনের আগে বাংলার রাজনীতিতে এক নতুন মেরুকরণের (Polarization) ইঙ্গিত দিচ্ছে।

Advertisement
ads ads
Continue Reading
Advertisement ads