বাড়ির পাশের জঙ্গলে অর্ধনগ্ন মহিলার দেহ উদ্ধার— ধর্ষণ–খুনের অভিযোগ বিজেপি নেতার নামে
Connect with us

ভাইরাল খবর

বাড়ির পাশের জঙ্গলে অর্ধনগ্ন মহিলার দেহ উদ্ধার— ধর্ষণ–খুনের অভিযোগ বিজেপি নেতার নামে

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) নোদাখালি (Nodakhali) এলাকায় বাড়ির পাশের জঙ্গল (Forest Area) থেকে অর্ধনগ্ন অবস্থায় এক মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার রাতে এই ঘটনাটি সামনে আসে। স্থানীয়দের দাবি— ওই মহিলাকে জঙ্গলে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ (Rape) ও খুন (Murder) করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, নোদাখালি থানার (Nodakhali Police Station) অন্তর্গত রানিয়া–বিদিরা অঞ্চলে রাতের অন্ধকারে জঙ্গলে মহিলার দেহ পড়ে থাকতে দেখেন বাসিন্দারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪০ বছর বয়সি ওই মহিলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। শরীরে একাধিক আঘাতের চিহ্ন (Injury Marks) রয়েছে বলেও জানা গেছে।

পরিবার ও স্থানীয়রা অভিযোগ করেন, মহিলাকে বাড়ির লাগোয়া জঙ্গলে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে খুন করা হয়েছে। ঘটনার পর রাতেই দেহ পাঠানো হয় ময়নাতদন্তে (Post-Mortem)। তদন্ত শুরু করেছে পুলিশ এবং ঘটনাস্থল থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করা হয়েছে।

Advertisement
ads

এ ঘটনায় দু’জনকে আটক করা হয়েছে। স্থানীয়দের দাবি— আটকদের মধ্যে একজন এলাকার বিজেপি নেতা (BJP Leader) ও দীর্ঘদিন ধরে গেরুয়া শিবিরের সঙ্গে যুক্ত। তবে পুলিশ এখনই এ বিষয়ে কোনও সরকারি বক্তব্য দেয়নি। তদন্তকারীরা জানিয়েছেন, আটক ব্যক্তিদের আলাদা করে জিজ্ঞাসাবাদ (Interrogation) চলছে এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে সবদিক খতিয়ে দেখা হচ্ছে।

অভিযোগ ঘিরে এলাকা উত্তেজিত হয়ে উঠেছে।

Continue Reading
Advertisement