কালীপুজোর চাঁদা না দেওয়ায় মারধর, মাথায় সেলাই শিল্পীর
Connect with us

কলকাতা

কালীপুজোর চাঁদা না দেওয়ায় মারধর, মাথায় সেলাই শিল্পীর

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ কালীপুজো (Kali Puja) কে ঘিরে শহর কলকাতার (Kolkata) বুকে চাঁদা আদায়ের নামে ফের এক শিল্পীর উপর নৃশংস হামলার ঘটনা। অভিযোগ, চাঁদা না দেওয়ায় রাস্তায় ফেলে এক মৃৎশিল্পীকে (Clay Artist) মারধর করে রক্তাক্ত করা হয়। ঘটনাটি ঘটেছে রবিবার রাত সাড়ে ১১টা নাগাদ মানিকতলার (Maniktala) মুরারিপুকুর অঞ্চলে।

আহত শিল্পীর নাম পরিতোষ চক্রবর্তী (Paritosh Chakraborty)। দীর্ঘদিন ধরেই তিনি প্রতিমা তৈরির (Idol Making) কাজে যুক্ত। এই সময়, কালীপুজোর আগমুহূর্তে যখন শিল্পীরা দিনরাত পরিশ্রমে ব্যস্ত, তখনই আক্রান্ত হলেন তিনি।

ঘটনার রাতে প্রতিমার সাজসজ্জার কাজ সেরে খাওয়া-দাওয়া করে বাড়ি ফিরছিলেন পরিতোষবাবু। অভিযোগ, পথ আটকে কিছু যুবক তাঁকে থামায়। দাবি তোলে, তিনি গত বছর চাঁদা দেননি, তাই এবার আগের বছরের টাকার সঙ্গে এবারের চাঁদাও দিতে হবে। তিনি প্রতিবাদ করতেই এক যুবক ধমকে ওঠে — “তুই অনেক সেয়ানা হয়ে গেছিস?”

এরপরই শুরু হয় বেধড়ক মারধর (Assault)। টেনে হিঁচড়ে প্রায় ৫০০ মিটার দূরে নিয়ে গিয়ে তাঁকে কিল-ঘুষি ও লাথি মারা হয়। শেষে মাথায় আঘাত করে রক্তাক্ত করে দেওয়া হয় শিল্পীকে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করেন। মাথায় লেগেছে পাঁচটি সেলাই (Stitches), ফুলে গিয়েছে চোখ।

Advertisement
ads

পরিতোষবাবুর দাবি, হামলাকারীরা পাড়ারই পরিচিত মুখ হলেও তাঁদের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা ছিল না। তাঁর ছেলে মানিকতলা থানায় (Maniktala Police Station) লিখিত অভিযোগ জমা দিয়েছেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

এদিকে কালীপুজোর মুখে শিল্পীর উপর হামলায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে এলাকাজুড়ে। সাধারণ মানুষের প্রশ্ন — উৎসবের নামে চাঁদা আদায় যদি বাধ্যতামূলকই হয়ে যায়, এবং প্রতিবাদ করলেই যদি এই পরিণতি হয়, তবে কোথায় নিরাপত্তা?

Advertisement
ads
Continue Reading
Advertisement