স্কুল নয় যেন নির্মাণশালা, মাটি কাটছে পড়ুয়ারা, ভাইরাল ভিডিও ঘিরে চরম বিতর্ক
Connect with us

Uncategorized

স্কুল নয় যেন নির্মাণশালা, মাটি কাটছে পড়ুয়ারা, ভাইরাল ভিডিও ঘিরে চরম বিতর্ক

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ শিক্ষার আলো ছড়ানোর কথা যেখানে, সেই স্কুলেই শিশুদের হাতে গামলা (Bowl), কোদাল (Spade)! এমনই এক চমকে দেওয়া ভিডিও (Shocking Video) সামনে এসেছে দেরাদুনের (Dehradun) একটি সরকারি স্কুল থেকে। ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে, স্কুল ইউনিফর্ম পরা একাধিক পড়ুয়া স্কুলের মাঠে মাটি কাটার মতো শ্রমিকের কাজ করছে।

ভিডিওটি প্রথম সামনে আসে এলার এক্স (X formerly Twitter) হ্যান্ডেলে। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে, কয়েকজন ছাত্রছাত্রী মাটি খুঁড়ছে, কেউ কোদাল চালাচ্ছে, কেউ বা সেই মাটি গামলায় করে সরাচ্ছে।

এই ভিডিও প্রকাশ্যে আসার পর থেকেই শুরু হয়েছে তীব্র সমালোচনা। শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে যেখানে পড়ুয়াদের মানসিক ও শারীরিক বিকাশ হওয়া উচিত, সেখানে তাদের দিয়ে এমন পরিশ্রম করানো কতটা যুক্তিসঙ্গত, তা নিয়ে প্রশ্ন তুলছেন নেটিজেনরা।

অনেকেই প্রশ্ন তুলেছেন — “স্কুলে এসে পড়ুয়ারা কি পড়বে না? তারা কি মজুরের কাজ করতে এসেছে?” বিশেষ করে স্কুল পোশাকে থাকা শিশুদের দিয়ে এমন শ্রমিকের কাজ করানো কতটা আইনসিদ্ধ, তা নিয়েও প্রশ্ন উঠেছে।

Advertisement
ads

তবে ভিডিওটি ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছে, তার কোনও সন্তোষজনক ব্যাখ্যা বা প্রতিক্রিয়া এখনও স্কুল কর্তৃপক্ষ বা প্রশাসনের তরফ থেকে পাওয়া যায়নি।

(উল্লেখ্য, এই ভিডিওটির সত্যতা RCTV-সংবাদ নিজস্বভাবে যাচাই করেনি।)

Continue Reading
Advertisement