‘মুখ্যমন্ত্রীর ছবি নেই? তবে সামনের বছর টাকা নয়’, কড়া বার্তা তৃণমূল বিধায়কের
Connect with us

ভাইরাল খবর

‘মুখ্যমন্ত্রীর ছবি নেই? তবে সামনের বছর টাকা নয়’, কড়া বার্তা তৃণমূল বিধায়কের

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ পূর্ব বর্ধমানের (East Bardhaman) তৃণমূল বিধায়ক (TMC MLA) নিশীথ কুমার মালিক (Nishith Kumar Malik) এক বিতর্কিত মন্তব্য করে নতুন করে রাজনৈতিক উত্তেজনার জন্ম দিলেন। বিজয়ার (Vijaya Sammilani) অনুষ্ঠানে দাঁড়িয়ে তিনি দাবি করলেন, অনেক দুর্গাপুজো কমিটি (Durga Puja Committees) সরকারি অনুদান (Government Grant) পাওয়ার পরও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেনি। এমন পুজো কমিটিগুলিকে আগামী বছর যেন আর অনুদান না দেওয়া হয়—এই মর্মে প্রশাসনের (Administration) কাছে সুপারিশ করবেন বলেও জানিয়েছেন তিনি।

তাঁর কথায়,
“১ লক্ষ ১০ হাজার টাকা করে অনুদান পেয়েছে ক্লাবগুলি। মুখ্যমন্ত্রীর দেওয়া এই অনুদান ছাড়া অনেক ছোট পুজোই হত না। কিন্তু দুঃখের বিষয়, অনেক পুজো মণ্ডপে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে একটি ব্যানার পর্যন্ত লাগানো হয়নি। এটা খুবই অন্যায়।”

তৃণমূল বিধায়ক স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন,
“যারা ব্যানার লাগায়নি, তাদের যেন সামনের বছর অনুদান না দেওয়া হয়। আমি প্রশাসনের কাছে এই আবেদন জানাচ্ছি।”

এই মন্তব্য ঘিরে বিরোধী দল বিজেপির (BJP) প্রতিক্রিয়া তীব্র। পূর্ব বর্ধমান বিজেপির জেলা মুখপাত্র শান্তরূপ দে (Shantarup Dey) বলেন,
“এই টাকা কেউ নিজের পকেট থেকে দিচ্ছেন না। দেওয়া হচ্ছে সরকারি কোষাগার (State Treasury) থেকে। তাহলে মুখ্যমন্ত্রীর নাম ও ছবি দিয়ে ব্যানার লাগানো বাধ্যতামূলক কেন? এটা তো করদাতার টাকা। ভোটের আগে এটা শুধু তোষণ ও চাটুকারিতা ছাড়া কিছু নয়।”

Advertisement
ads

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূলের অন্যান্য নেতারাও। জানা গিয়েছে, বিজয়া সম্মিলনীটি আয়োজন করেছিল জেলা তৃণমূল কংগ্রেস (TMC District Committee)। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ২০২৬ সালের বিধানসভা নির্বাচন (Assembly Election) সামনে রেখে তৃণমূলের একাংশ মুখ্যমন্ত্রীর ‘আশীর্বাদ’ পেতে মরিয়া হয়ে উঠেছেন, আর সেই কারণেই এই ধরনের হুঁশিয়ারি দেওয়া হচ্ছে।

তবে বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত তৃণমূলের শীর্ষ নেতৃত্বের (Top Leadership) কোনও প্রতিক্রিয়া মেলেনি।

Advertisement
ads