‘শক্তি বাড়াবে’ বলেই লুট! সেক্স পিল কেলেঙ্কারিতে চাঞ্চল্য
Connect with us

প্রতারণা

‘শক্তি বাড়াবে’ বলেই লুট! সেক্স পিল কেলেঙ্কারিতে চাঞ্চল্য

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ‘যৌন জীবন হবে ঘোড়ার মতো দুর্দান্ত’, এমন প্রতিশ্রুতি দিয়ে ভুয়ো সেক্স পিল (Sex Pills) বিক্রি করে প্রায় ৪ হাজার মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিল এক যুবক। ঘটনাটি ঘটেছে গুজরাটের রাজকোট (Rajkot)। অভিযুক্তের নাম দর্শক মাকাডিয়া (Darshak Makadia), বয়স ২৭ বছর।

তথ্য অনুযায়ী, সে নিজেই এই প্রতারণার জাল (Scam Network) তৈরি করে এবং আরও ৫ জনকে নিয়োগ করে টেলিকলার (Telecaller) হিসেবে। এই চক্রটি ফোন এবং সোশ্যাল মিডিয়ার (Social Media) মাধ্যমে ভুয়ো ওষুধ বিক্রির জন্য প্রচার চালাত।

কীভাবে চলত প্রতারণা?

এই টেলিকলারদের বিশেষ প্রশিক্ষণ (Training) দিয়ে গ্রাহকদের বিশ্বাস অর্জনের চেষ্টা করা হত। ‘সেক্স স্ট্যামিনা ট্যাবলেট’ (Sex Stamina Tablet) নাম দিয়ে একটি ওষুধ ১২০ টাকার জায়গায় ১২০০ টাকায় বিক্রি করা হত। যেই ওষুধের কার্যকারিতা ছিল না বললেই চলে।

এই প্রতারক চক্র একটি ভুয়ো কল সেন্টার (Fake Call Center) চালাত। গত দুই মাসে প্রায় ৪ হাজার মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা আদায় করে এই চক্র। ভুয়ো ওষুধ কিনে প্রতারিত হন বহু মানুষ।

Advertisement
ads

পুলিশের পদক্ষেপ

ঘটনার তদন্তে নেমে পুলিশ ইতিমধ্যেই দর্শক মাকাডিয়া এবং তার সহযোগীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। রাজকোট পুলিশের (Rajkot Police) তরফে জানানো হয়েছে, এই চক্রের সদস্যদের দ্রুত গ্রেফতার করা হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

এই ঘটনায় সাধারণ মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে। পুলিশ জানিয়েছে, কোনও ওষুধের কার্যকারিতা যাচাই না করে অনলাইনে কেনাকাটা না করাই শ্রেয়।

Continue Reading
Advertisement