আবহাওয়া
দুপুরবেলা আচমকাই কম্পন! ভূমিকম্পে আতঙ্কিত উত্তরবঙ্গের মানুষ
ডিজিটাল ডেস্কঃ শনিবার দুপুরে আচমকাই কম্পন (Tremor) অনুভূত হল উত্তরবঙ্গের (North Bengal) একাধিক জেলায়। স্থানীয় সময় দুপুর ৪:৪১ নাগাদ এই ভূমিকম্প (Earthquake) অনুভূত হয়। রিখটার স্কেলে (Richter Scale) ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৯।
রায়গঞ্জ (Raiganj), শিলিগুড়ি (Siliguri), জলপাইগুড়ি (Jalpaiguri), মালদা (Malda), কোচবিহার (Cooch Behar), আলিপুরদুয়ার (Alipurduar) সহ একাধিক জেলায় কম্পন টের পাওয়া যায়। আচমকা ভূমিকম্পে আতঙ্ক ছড়িয়ে পড়ে বিভিন্ন এলাকায়। বহু মানুষ ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন।
কম্পনের উৎসস্থল ছিল আসামের (Assam) ধেকিয়াজুলি (Dhekiajuli) থেকে মাত্র ১৬ কিমি দূরে। উত্তরবঙ্গের পাশাপাশি বাংলাদেশ (Bangladesh), নেপাল (Nepal), মায়ানমার (Myanmar) এবং চিনের (China) কিছু অংশেও এই কম্পন অনুভূত হয়েছে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো নির্দিষ্ট খবর পাওয়া যায়নি, তবে প্রশাসনের তরফ থেকে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।


