আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি, মৃতের সংখ্যা ৫০০ ছাড়াল
Connect with us

দুর্ঘটনা

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি, মৃতের সংখ্যা ৫০০ ছাড়াল

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ রবিবার (Sunday) গভীর রাতে ভয়ংকর এক ভূমিকম্পে কেঁপে ওঠে আফগানিস্তানের (Afghanistan) পূর্বাঞ্চল। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৩, যার কেন্দ্রস্থল ছিল নানগড়হার (Nangarhar) প্রদেশে, জালালাবাদ (Jalalabad) শহর থেকে মাত্র ২৭ কিলোমিটার দূরে। কম্পনের গভীরতা ছিল মাটি থেকে মাত্র ৮ কিলোমিটার নিচে, যা এর ধ্বংসাত্মক প্রভাব আরও বাড়িয়ে তোলে।

স্থানীয় সময় রাত ১১টা ৪৭ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। সরকারি সূত্র অনুযায়ী, এখন পর্যন্ত অন্তত ২৫০ জনের মৃত্যু এবং ৫০০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে সরকারি রেডিও টেলিভিশন আফগানিস্তান (RTA) দাবি করেছে, মৃতের সংখ্যা ৫০০ ছাড়িয়ে গেছে এবং আহতের সংখ্যা ১,০০০ এরও বেশি।

ভূমিকম্পের অভিঘাত শুধু আফগানিস্তানেই সীমাবদ্ধ ছিল না। আফটারশক অনুভূত হয়েছে পার্শ্ববর্তী দেশ ভারত, পাকিস্তান, তাজিকিস্তান ও উজবেকিস্তানেও। দিল্লি (Delhi) ও ইসলামাবাদ (Islamabad) সহ একাধিক শহরে কেঁপে ওঠে বহুতল ভবন।

Advertisement
ads

প্রশাসন জানিয়েছে, ভূমিকম্পের মূল ক্ষতিগ্রস্ত এলাকা একটি দুর্গম পাহাড়ি অঞ্চল হওয়ায় উদ্ধারকাজে মারাত্মক সমস্যা হচ্ছে। অনেক জায়গায় কেবল হেলিকপ্টারের মাধ্যমেই পৌঁছানো সম্ভব। ইতোমধ্যেই কুনার (Kunar) প্রদেশে জরুরি ভিত্তিতে পাঠানো হয়েছে ৩০ জন চিকিৎসক ও ৮০০ কেজি ওষুধ। উদ্ধার তৎপরতার তদারকিতে ঘটনাস্থলে পৌঁছেছেন জাতীয় বিপর্যয় মোকাবিলা মন্ত্রকের প্রধান তালিবান নেতা মোল্লা নূরউদ্দিন তুরাব (Mullah Nooruddin Turabi)।

উল্লেখ্য, কিছুদিন আগেই ভারী বৃষ্টিপাত ও বন্যায় এই অঞ্চল ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই পরিস্থিতি কাটিয়ে উঠতে না উঠতেই আবারো ভূমিকম্পে বিপর্যস্ত হলো কুনার ও আশপাশের অঞ্চল। আফগানিস্তান, যা ইউরেশিয়ান ও ভারতীয় টেকটনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত, ভূমিকম্পপ্রবণ অঞ্চল হিসেবে পরিচিত। ২০২৩ সালের অক্টোবরেও পশ্চিম আফগানিস্তানে একই মাত্রার ভূমিকম্পে প্রায় ২০০০ মানুষ প্রাণ হারিয়েছিলেন।