ফিলিপিন্সে ভয়াবহ ভূমিকম্প, ৬.৯ মাত্রার কম্পনে মৃত অন্তত ৩১
Connect with us

আবহাওয়া

ফিলিপিন্সে ভয়াবহ ভূমিকম্প, ৬.৯ মাত্রার কম্পনে মৃত অন্তত ৩১

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ মাত্রা ৬.৯-এর ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপিন্স (Philippines)। মঙ্গলবার গভীর রাতে ধ্বংসলীলা চালায় এই ভূমিকম্প (Earthquake)। সেবু (Cebu) শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, অন্তত ৩১ জনের মৃত্যু (Death Toll) হয়েছে।

ভূমিকম্পে ভেঙে পড়েছে একটি পাথরের গির্জা (Stone Church)। এর ফলে বহু এলাকায় বিদ্যুৎ সরবরাহ (Power Supply) ব্যাহত হয়েছে। ভূমিকম্পের কেন্দ্রস্থল (Epicenter) ছিল সেবু প্রদেশের বোগো সিটি (Bogo City) থেকে প্রায় ১৭ কিলোমিটার উত্তর-পূর্বে।

দানবান্তায়ান (Daanbantayan) শহরে ইতিমধ্যেই বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, ফিলিপিন্স প্রশান্ত মহাসাগরের (Pacific Ocean) “রিং অফ ফায়ার” (Ring of Fire)-এর মধ্যে অবস্থিত হওয়ায় এ ধরনের কম্পন সেখানে নতুন নয়। প্রতি বছর টাইফুন (Typhoon), ঘূর্ণিঝড় (Cyclone) এবং ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগ লেগেই থাকে।

Advertisement
ads

রাস্তা ও কংক্রিটের দেওয়ালে ফাটল (Cracks) দেখা দিয়েছে। অনেক ভবন আংশিক ভেঙে পড়েছে। পালানোর সময় দেওয়ালের চাপায় বহু মানুষের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। পরিস্থিতি সামাল দিতে স্থানীয় প্রশাসন বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাচ্ছে।

সুনামির (Tsunami) আশঙ্কা উড়িয়ে দেননি বিশেষজ্ঞরা। সে দেশের ভূকম্পতাত্ত্বিক সংস্থা ফিলভোলস (PHIVOLCS) সতর্ক করেছে যে, আফটারশক (Aftershock)-এর জেরে আরও ক্ষয়ক্ষতি হতে পারে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতায় হঠাৎ পরিবর্তন এবং ঢেউয়ের তীব্রতা বাড়ারও সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারি মাসে ফিলিপিন্সে দুটি বড় ভূমিকম্প আঘাত হেনেছিল। তবে তাতে হতাহতের ঘটনা ঘটেনি। এবারের কম্পনে ফের ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সেবুর বহু অংশ।

Advertisement
ads