ভক্তির জোরে ১১০ কিমি পায়ে হাঁটা, শেষে হুইলচেয়ারে শিব দর্শনে বিজেপি সাংসদ
Connect with us

ধর্ম

ভক্তির জোরে ১১০ কিমি পায়ে হাঁটা, শেষে হুইলচেয়ারে শিব দর্শনে বিজেপি সাংসদ

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ পুণ্যসেচনায় গিয়ে কার্যত নাজেহাল অবস্থা হল বিজেপি সাংসদ মনোজ তিওয়ারি (Manoj Tiwari)-র। বিখ্যাত কানওয়ার যাত্রায় অংশ নিয়ে গঙ্গাজল কাঁধে ১১০ কিমি পথ হেঁটে বাবাধাম (বৈদ্যনাথ মন্দির)-এর উদ্দেশ্যে রওনা দেন তিনি। কিন্তু যাত্রাপথে খালি পায়ে হাঁটার জেরে পায়ে ফোস্কা পড়ে এতটাই গুরুতর অবস্থা তৈরি হয় যে শেষ পর্যন্ত হুইলচেয়ারে বসেই সফর সম্পূর্ণ করতে হয় তাঁকে।

উল্লেখযোগ্যভাবে, মনোজ তিওয়ারি ভোজপুরি সিনেমার সুপরিচিত মুখ। ঈশ্বরভক্তির জন্য তিনি আগেও বহুবার এই ধরনের ধর্মীয় যাত্রায় অংশ নিয়েছেন। তবে রাজনৈতিক জীবন শুরু করার পর গত ৩০ বছর ধরে কোনও কানওয়ার যাত্রায় অংশ নেননি তিনি। দীর্ঘ বিরতির পর ফের এই পুণ্য অভিযান শুরু করেন গঙ্গার পবিত্র তীর সুলতানগঞ্জ থেকে।

আরও পড়ুনঃ উত্তরাখণ্ডে হড়পা বান, এক ঝটকায় গায়েব বহু বাড়ি-দোকান, শিউরে উঠছে নেটদুনিয়া

শুরুতে সবকিছু স্বাভাবিক থাকলেও ধীরে ধীরে শারীরিক কষ্ট বাড়তে থাকে। মাঝপথে পায়ে মারাত্মক ফোস্কা পড়ে ফুলে যায়, ব্যথা এমন পর্যায়ে পৌঁছয় যে আর হাঁটা সম্ভব হয় না। শেষে হুইলচেয়ারে করেই শেষ করতে হয় যাত্রার বাকি অংশ। সেই করুণ মুহূর্তের ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

Advertisement
ads

নিজেই এক্স (X formerly Twitter)-এ লেখেন, “খালি পায়ে ১১০ কিমি পথ পেরিয়েছি। যে শক্তি আমায় চালিত করেছে, সে মহাদেব ছাড়া আর কেউ নয়। জয় ভোলেনাথ!” একইসঙ্গে জানান, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা তাঁর খোঁজ নিয়েছেন। পোস্টে দেখা যায়, হুইলচেয়ারে বসে পায়ে ব্যান্ডেজ বাঁধা সাংসদ, পাশে সফরের শুরুতে তোলা এক প্রাণবন্ত ছবিও।

মনোজ তিওয়ারির এই ভক্তিমূলক আত্মসমর্পণ এখন অনুপ্রেরণা জোগাচ্ছে অনেক ভক্তকেও।

Continue Reading
Advertisement