দেশের খবর
স্বাধীনতা দিবসে ‘স্বর্ণিম ভারত যাত্রা’, ১৪ আগস্ট দিল্লি থেকে ঐতিহাসিক ট্রেন সফরের সূচনা
ডিজিটাল ডেস্কঃ ভারতের ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে দেশজুড়ে দেশপ্রেম ও ঐতিহাসিক চেতনায় জাগরণ ঘটাতে বিশেষ পদক্ষেপ নিল ভারতীয় রেল ও IRCTC। ‘ভারত গৌরব’ প্রকল্পের অধীনে যাত্রা শুরু করছে এক অনন্য ঐতিহাসিক ট্রেন সফর— “Swarnim Bharat Yatra”। স্বাধীনতা আন্দোলনের স্মৃতিবিজড়িত স্থানগুলিতে নিয়ে যাওয়ার জন্য এই বিশেষ AC ট্রেনটি ছাড়বে ১৪ আগস্ট, দিল্লির সফদরজং স্টেশন থেকে।
৯ রাত ১০ দিনের এই সফরে পর্যটকরা ঘুরে দেখতে পারবেন দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঐতিহাসিক গন্তব্য। প্রথম গন্তব্য Ahmedabad, যেখানে ঘুরিয়ে দেখানো হবে Sabarmati Ashram এবং Adalaj Stepwell। পরদিন থাকবে মোঢেরার Sun Temple ও পাটনের Rani ki Vav দর্শন।
আরও পড়ুনঃ উন্নয়নের নজির গড়ে জেলায় জেলায় শপিংমল প্রকল্প, এক টাকায় জমি দেবে মমতা সরকার
এরপর যাত্রীরা পৌঁছবেন কেভাড়িয়ায়, যেখানে থাকবে Statue of Unity ও সর্দার সরোবর বাঁধ দর্শন। পরবর্তী পর্যায়ে সফর যাবে Pune, যেখানে রয়েছে ঐতিহাসিক Aga Khan Palace ও Bhimashankar Jyotirlinga। এরপর Aurangabad পর্যায়ে থাকছে UNESCO স্বীকৃত Ajanta-Ellora Caves ও Grishneshwar Jyotirlinga। সফরের শেষ গন্তব্য Jhansi ও Orchha, যেখানে পর্যটকরা ঘুরবেন দুর্গ, রাজপ্রাসাদ ও ঐতিহ্যবাহী মন্দির।
এই ট্রেনে থাকছে আধুনিক সুযোগ-সুবিধাযুক্ত ১AC, ২AC ও ৩AC কামরা— সর্বোচ্চ ১৫০ জন যাত্রীর জন্য। থাকবে সেন্সরযুক্ত শৌচাগার, শাওয়ার কিউবিকল, ডাইনিং কার, ফুট ম্যাসাজার এবং 24×7 CCTV surveillance।
ভাড়া (per person):
-
৩AC – ₹৭১,৫৮৫
-
২AC – ₹৮১,৬৭৫
-
১AC ক্যাবিন – ₹৯৪,৮৪৫
-
১AC কুপে – ₹১,০১,৪৩০
প্যাকেজে থাকবে AC Train travel, 3-star hotel stay, veg meals, AC transfers, Travel insurance এবং tour manager service।
IRCTC-র মতে, “স্বর্ণিম ভারত যাত্রা শুধু ভ্রমণ নয়, বরং ভারতীয় ইতিহাস ও স্বাধীনতার মূল স্রোতের সঙ্গে জনসাধারণকে যুক্ত করার এক জীবন্ত প্রচেষ্টা।”
