ভাইরাল খবর
“বাংলার পরিচয় মুছে ফেলার চক্রান্ত!” NRC নোটিসে উত্তাল রাজ্য, বিজেপিকে তোপ মমতার
ডিজিটাল ডেস্কঃ কেন্দ্রীয়ভাবে স্থগিত থাকা সত্ত্বেও এনআরসি (NRC) নিয়ে ফের বিতর্কের কেন্দ্রে অসম (Assam) ও পশ্চিমবঙ্গ (West Bengal)। উত্তরবঙ্গের দিনহাটা (Dinhata)-র বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসীর (Uttam Kumar Brojobashi) বাড়িতে সম্প্রতি অসম সরকারের তরফ থেকে একটি এনআরসি নোটিস এসে পৌঁছয়। তাতে বলা হয়, তিনি ১৯৬৬-৭১ সালের মধ্যে বেআইনিভাবে অসমে প্রবেশ করেছিলেন এবং তাঁর পরিচয়পত্র যথাযথ নয়। ফলে তাঁকে ‘অনুপ্রবেশকারী’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
নোটিসটি হাতে পাওয়ার পর উত্তমবাবু জানান, তিনি জন্মসূত্রে পশ্চিমবঙ্গের নাগরিক, কোনওদিন অসমে যাননি। দীর্ঘদিনের সরকারি পরিচয়পত্র রয়েছে তাঁর কাছে। এই ঘটনায় প্রশ্ন তুলেছেন তাঁর আইনজীবী অপূর্ব সিনহা (Apoorva Sinha), যিনি জানান, ২০১৫ সালের মামলার ভিত্তিতে ৯ বছর পরে এমন নোটিস আইনি শিষ্টাচারের পরিপন্থী।
আরও পড়ুনঃ বেতনের টাকা তুলতে হিমশিম, উত্তর দিনাজপুরে ব্যাঙ্ক পরিষেবায় অচলাবস্থা
বিষয়টি প্রকাশ্যে আসতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) তীব্র প্রতিক্রিয়া জানিয়ে মঙ্গলবার এক্স (X) হ্যান্ডলে একটি পোস্ট করেন। তিনি লিখেছেন, “এই ঘটনা আসলে বাংলার মানুষের পরিচয় মুছে ফেলার চক্রান্ত।” তিনি আরও বলেন, “যাঁদের বৈধ নথি রয়েছে, তাঁদেরও ভুয়ো অনুপ্রবেশকারী বলে দাগিয়ে হয়রানি করা হচ্ছে। এটি বিজেপির (BJP) এক ভয়ংকর ষড়যন্ত্র।”
I am shocked and deeply disturbed to learn that the Foreigners Tribunal in Assam has issued an NRC notice to Uttam Kumar Brajabasi, a Rajbanshi, resident of Dinhata in Cooch Behar for over 50 years. Despite furnishing valid identity documents, he is being harassed on suspicion of…
— Mamata Banerjee (@MamataOfficial) July 8, 2025
মুখ্যমন্ত্রী আরও দাবি করেন, “অসমে ক্ষমতাসীন বিজেপি সরকার একতরফাভাবে বাংলার উপর এনআরসি চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, যা অসাংবিধানিক। এর পেছনে রয়েছে প্রান্তিক শ্রেণিকে ভয় দেখিয়ে ভোটাধিকার কেড়ে নেওয়ার অপচেষ্টা।”
তিনি কেন্দ্রের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে লেখেন, “গণতন্ত্র ধ্বংসের বিরুদ্ধে বাংলা চুপ করে থাকবে না।” একইসঙ্গে তিনি সকল বিরোধী দলকে একজোট হয়ে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে শামিল হওয়ারও আহ্বান জানান।
এই ঘটনা ঘিরে এখন উত্তাল রাজ্য রাজনীতি। বিজেপির ‘অসাংবিধানিক আগ্রাসন’ রুখতে জোরাল অবস্থান নিচ্ছে তৃণমূল নেতৃত্ব।
