NRC হলে গোর্খাদের চিন্তার কোনও কারণ নেই। কারণ, আমার কোনও গোর্খা ভাই অনুপ্রবেশকারী নয় - দার্জিলিঙয়ের নির্বাচনী জনসভা থেকে বললেন স্বরাষ্ট্র মন্ত্রী
Connect with us

রাজ্যের খবর

NRC হলে গোর্খাদের চিন্তার কোনও কারণ নেই। কারণ, আমার কোনও গোর্খা ভাই অনুপ্রবেশকারী নয় – দার্জিলিঙয়ের নির্বাচনী জনসভা থেকে বললেন স্বরাষ্ট্র মন্ত্রী

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক, ১৩ এপ্রিল : বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে দলীয় প্রার্থীর সমর্থনে মঙ্গলবার দার্জিলিংয়ে নির্বাচনী জনসভা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ।

এদিনের জনসভা থেকে বলেন, এখনই দেশে এনআরসি করার কোনও পরিকল্পনা নেই। এনআরসি নিয়ে গোর্খাদের মধ্যে যে ভীতির সঞ্চার হয়েছে, তা দূর করতে তাঁদের যথাসম্ভব আশ্বস্ত করলেন শাহ। তিনি জানান, দেশে এখনই এনআরসির কোনও পরিকল্পনা নেই। আর যদি ভবিষ্যতে এনআরসি হয়ও, তাতেও গোর্খাদের চিন্তার কোনও কারণ নেই। কারণ, আমার কোনও গোর্খা ভাই অনুপ্রবেশকারী নয়।দার্জিলিংয়ের সভা থেকে গোটা পাহাড়ের ঢালাও উন্ননের প্রতিশ্রুতি দেন অমিত শাহ। বলেন, দেশের দ্বিতীয় সব থেকে পুরনো পৌরসভা হল দার্জিলিং। কিন্তু আধুনিক উন্নয়ন থেকে বঞ্চিত শহর। বিজেপি ক্ষমতায় এলে পাহাড়কে আধুনিক পরিকাঠামোয় সাজানো হবে। সঙ্গে গোর্খাদের ওপর থাকা সমস্ত রাজনৈতিক মামলা বিজেপি সরকার প্রত্যাহার করবে বলেও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। চা বাগানের শ্রমিকদের ন্যূনতম বেতন ৩৫০ টাকা করা হবে বলেও জানিয়েছেন তিনি।
তিনি আরও বলেন, জল ধরে রাখার ব্যবস্থা করেনি। এখানে সব থেকে বেশি বৃষ্টি হয়। কাজ করার ইচ্ছা থাকতে হয়। মনে দরদ থাকতে হয় মা-বোনেদের কষ্ট বুঝতে হলে। এটা প্রধানমন্ত্রীর মনে রয়েছে। সিঙ্কানাকে মেডিক্যাল হাব বানাব। সব সিঙ্কোনা পার্ক পুনর্নির্মাণ করব। কেন্দ্রীয় বিশ্ববিদ্য়ালয় গড়ে তোলা হবে। পর্যটনে আরও জোর দেওয়া হবে। প্রতিটি বাড়িতে হোম স্টে-র ব্যবস্থা করা হবে। ঋণ দেওয়া হবে।এদিন পাহাড়ের তিনটি কেন্দ্রেই বিজেপি প্রার্থীদেয় জয়ী করার আহ্বান জানান তিনি।এদিন পাহাড় আন্দোলন নিয়ে শাহ বলেন, গোর্খা ভাইদের লুকিয়ে বেড়াতে হয়েছে। শুধু রাজনীতির কারণে। এসব খুব বেশি দিন চলবে না। ২রা মে পাহাড়ে দীপাবলি হবে। আগুন নয়, পাহাড়ে এবার প্রদীপ জ্বলবে। উৎসব পালন করা হবে। গোর্খাদের প্রতি সুবিচার একমাত্র বিজেপিই করতে পারে। কারণ গোর্খাদের সঙ্গে বিজেপির সম্পর্ক আমরা তৈরি করিনি। এই সম্পর্ক তৈরি করেছেন ঈশ্বর। এই সম্পর্ককে শক্তি দেওয়ার জন্য এখানে এসেছি। আসুন দেশজুড়ে থাকা গোর্খাদের দেশের মূলস্রোতে যুক্ত করা কাজের সুযোগ একাবার নরেন্দ্র মোদীকে দিন।এবার পাহাড়ের তিন আসনে প্রার্থী দেয়নি তৃণমূল। তিনটি আসনই তারা ছেড়েছে গুরুংপন্থী মোর্চার জন্য। উলটো দিকে রয়েছে বিজেপি ও তামাং পন্থী মোর্চা।