আবহাওয়া অবশেষে স্বস্তির, তবু্ও অস্বস্তিতে রায়গঞ্জের মৃৎশিল্পীরা
Connect with us

রায়গঞ্জ

আবহাওয়া অবশেষে স্বস্তির, তবু্ও অস্বস্তিতে রায়গঞ্জের মৃৎশিল্পীরা

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , রায়গঞ্জ , ৩০ সেপ্টেম্বর :  অবশেষে রোদ ঝলমলে আকাশ স্বস্তি দিল রায়গঞ্জের কুমোরটুলির মৃৎশিল্পীদের। এবারের পুজোর আগে টানা বৃষ্টির ফলে নাজেহাল অবস্থা হয়েছে তাদের। দীর্ঘদিন ধরে একটানা মেঘলা আকাশ আর বৃষ্টির জেরে প্রতিমা শুকোতে গিয়ে জেরবার হয়েছেন তারা। তবে বাঙালির শ্রেষ্ঠ পুজোর মাত্র কয়েকদিন আগে এই রৌদ্রোজ্জ্বল পরিবেশ বহাল থাকলেও তারা কতটা কি করে উঠতে পারবেন তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।

রায়গঞ্জের কাঞ্চনপল্লীতে অবস্থিত কুমোরটুলির শিল্পী নান্টু পালরা বলেন, এবারে করোনার কারণে আমাদের কাছে প্রতিমা তৈরির বরাত অন্যবারের তুলনায় নগণ্যই বলা চলে। আমরা কোন রকমের সংসার চালাচ্ছি। দুবেলা খাবার জোগাতেই হিমশিম খাচ্ছি, তার ওপর গুটি কয়েক অর্ডারের ভিত্তিতে কাজ শুরু করেছিলাম। কিন্তু টানা বৃষ্টি, মেঘলা আবহাওয়া ও বন্যা পরিস্থিতি সমস্যা তৈরি করেছে। তবে মঙ্গলবার থেকে পরিবেশ কিছুটা ভালো হওয়ায় ফলে স্বস্তি দেখা দিলেও বাড়তি লোক লাগিয়ে কাজ করানোর মতো আর্থিক অবস্থা এবার কারোরই নেই। সেকারনে পুজোর দিন ক্রমশ এগিয়ে গেলেও, কতটা কি করা সম্ভব তা বলা মুশকিল। এবারের দুর্গাপূজার আগে মৃৎশিল্পীরা তাদের তৈরি প্রতিমার কাজ শেষ পর্যন্ত করে উঠতে পারবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে মৃৎশিল্পী ও পুজো উদ্যোক্তাদের মধ্যে।

Continue Reading
Advertisement