ডিজিটাল ডেস্কঃ পাকিস্তানের (Pakistan) উসকানিমূলক আচরণ ও সন্ত্রাসবাদের আশ্রয় নেওয়ার পরিপ্রেক্ষিতে ভারতের (India) প্রতিরক্ষা প্রস্তুতি আরও জোরদার হয়েছে। পাঞ্জাবের (Punjab) আদমপুর এয়ারবেসে (Adampur Airbase) হামলার চেষ্টা করেছিল পাকিস্তান, তবে ভারতীয় সেনা (Indian Armed Forces) সেই চক্রান্ত সফল হতে দেয়নি। খুব সহজেই সেই হামলা প্রতিহত ওই এয়ারবেস। আর আজ, মঙ্গলবার সকালেই পৌঁছে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) সেই এয়ারবেসে। সেখানকার জওয়ানদের সঙ্গে কথা বলেন এবং সেখান থেকেই সন্ত্রাসে মদতদাতাদের বিরুদ্ধে কড়া বার্তা দেন তিনি।
সোমবার রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ‘অপারেশন সিঁদুর’-এর (Operation Sindoor) সাফল্য তুলে ধরেছিলেন মোদী। তাঁর হুঁশিয়ারি ছিল স্পষ্ট—আগামী দিনে ভারতের দিকে চোখ তুলে তাকালে তা যুদ্ধ বলেই ধরা হবে। শুধু তাই নয়, পাকিস্তানের সঙ্গে যদি কখনও আলোচনার সম্ভাবনা তৈরি হয়, তা কেবল ‘পিওকে’ (PoK) এবং সন্ত্রাসবাদ নিয়েই হবে।
আরও পড়ুনঃ অপারেশন সিঁদুর নিয়ে মিথ্যাচার ফাঁস করা সাংবাদিক মহম্মদ জুবেরকে প্রাণনাশের হুমকি
মঙ্গলবার সকালে আদমপুরের সামরিক ঘাঁটিতে জওয়ানদের সঙ্গে দেখা করে মোদী জানান, “পাকিস্তান এখন বুঝে গেছে ভারতের প্রতিক্রিয়া কী হতে পারে। আমরা ঘরে ঢুকে জবাব দিয়েছি, ভবিষ্যতেও দেব। যারা সন্ত্রাসবাদীদের আড়াল করতে চায়, তারা আর সেই সুযোগ পাবে না।” প্রধানমন্ত্রীর মতে, পাকিস্তান এয়ারস্ট্রাইক (Air Strike) ফের হবে এমন সম্ভাবনা কল্পনাও করেনি, তাই তারা আতঙ্কিত।
মোদী আরও বলেন, “আকাশ হোক বা স্থল, কিংবা জলপথ—ভারতীয় সেনা সর্বত্র প্রস্তুত। সন্ত্রাসবাদী হামলার কোনও রকম চেষ্টাই আর বরদাস্ত করা হবে না। দেশের প্রতিটি এয়ারবেস সতর্ক রয়েছে।”
প্রধানমন্ত্রীর সফরের পর তিনি সোশ্যাল মিডিয়াতেও (Social Media) জওয়ানদের সঙ্গে সাক্ষাতের ছবি শেয়ার করে লেখেন, “যারা পাকিস্তানের বিরুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছে, তাঁদের সঙ্গে দেখা করে গর্বিত বোধ করছি। আগামিদিনেও যদি কেউ ভারতের বিরুদ্ধে চক্রান্ত করে, তাদের একইরকম জবাব দেওয়া হবে।”
সবমিলিয়ে, দিল্লির বার্তা স্পষ্ট—যুদ্ধ নয়, কিন্তু আত্মরক্ষায় কোনও আপস নয়। পাকিস্তান ফের উস্কানি দিলে এবার ‘অপারেশন সিঁদুর’-এর থেকেও কঠোর জবাব পাবে, এমনটাই মত বিশেষজ্ঞ মহলের।