বড়বাজারে অগ্নিকান্ডে ১৪ জনের মৃত্যু! গ্রেফতার হোটেল মালিক ও ম্যানেজার
Connect with us

কলকাতা

বড়বাজারে অগ্নিকান্ডে ১৪ জনের মৃত্যু! গ্রেফতার হোটেল মালিক ও ম্যানেজার

Dwip Narayan Chakraborty

Published

on

নিউজ ডেস্ক: মঙ্গলবার সন্ধ্যে সাড়ে সাতটা নাগাদ ভয়াবহ আগুন লাগে বড়বাজারের মেছুয়া ফলপট্টি এলাকার ঋতুরাজ হোটেলে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিক্ষা ছড়িয়ে পরে চারিদিকে। টানা আট ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় একের পর এক অভিযোগ উঠে আসছে হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে।

বুধবার ঘটনাস্থলে যান দমকলের ডিজি রণবীর কুমার। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন, ওই হোটেলের ফায়ার লাইসেন্সসের মেয়াদ তিন বছর আগেই শেষ হয়ে গিয়েছিল। এদিকে ছ’তলা ওই হোটেলে নীচে নামার ব্যবহারযোগ্য একমাত্র ছিল একটি সিঁড়িই। এমনকি, ছয় মাস আগেই ওই হোটেলের মধ্যে পানশালা তৈরির কাজও শুরু হয়।

এবার এই বড়বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার ওই হোটেল মালিক ও ম্যানেজার। এখনো পর্যন্ত, বড়বাজারের ঋতুরাজ হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আজ সকাল বেলা বৃহস্পতিবার অগ্নিকাণ্ডের ঘটনায় দু’জনকে গ্রেফতার করল পুলিশ।

ঋতুরাজ হোটেল মালিক আকাশ চাওলা এবং ম্যানেজার গৌরব কাপুরকে বৃহস্পতিবার সকালে গ্রেফতার করা হয়েছে। এদিকে বেলা বারোটা নাগাদ আগুনে পুড়ে যাওয়া ঋতুরাজ হোটেল পরিদর্শন করবেন দমকল মন্ত্রী সুজিত বসু এবং দমকলের ডিজি-সহ অন্যান্য আধিকারিকরা।

Advertisement
ads

আরও পড়ুন – বড়বাজার অগ্নিকাণ্ডে রাজ্য সরকারকে কাঠগড়ায় দাঁড় করালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

উল্লেখ্য, বড়বাজারের ঋতুরাজ হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় ইতিমধ্যেই মৃত ১৪ জনের ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে, ওই ১৪ জনের মধ্যে অধিকাংশের মৃত্যু হয়েছে ধোঁয়ায় দমবন্ধ হওয়ার কারণে। কয়েকজনের দেহে পোড়ার ক্ষত পর্যন্ত পাওয়া গিয়েছে।

এছাড়াও একজন হোটেলে আগুন লেগে যাওয়ায় ৬ তলা থেকে ঝাঁপ নিয়ে মারা গিয়েছেন। অন্যদিকে, ওই ১৪ জনের মধ্যে দু’জনকে এখনও শনাক্ত করা যায়নি। বাকি ১২ জনের মৃতদেহ তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।

আরও পড়ুন – অনুষ্ঠান মঞ্চে অসুস্থ সৌগত রায়! আইসিইউতে ভর্তি, বসান হল পেসমেকার

Advertisement
ads