এপ্রিলেই বিজেপির নতুন সর্বভারতীয় সভাপতির নাম ঘোষণা! জোর জল্পনা
Connect with us

দেশের খবর

এপ্রিলেই বিজেপির নতুন সর্বভারতীয় সভাপতির নাম ঘোষণা! জোর জল্পনা

Dwip Narayan Chakraborty

Published

on

নিউজ ডেস্ক: দিল্লিতে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে! কারণ, চলতি মাসেই মোদী মন্ত্রিসভায় বড়সড় রদবদল! জল্পনা মুসলিম ‘মুখ’ নিয়ে। এপ্রিল মাসেই বিজেপির নতুন সর্বভারতীয় সভাপতির নাম ঘোষণা হবে। জোর জল্পনা।

একই সঙ্গে হতে পারে বিজেপি ও কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদল। সেই নিয়ে জল্পনা তুঙ্গে রাজধানীর রাজনৈতিক মহলে। চলতি এপ্রিল মাসেই প্রথমে বিজেপির নতুন সর্বভারতীয় সভাপতির নাম ও কেন্দ্রীয় পদাধিকারীদের নামের তালিকা ঘোষণা করা হবে।

শোনা যাচ্ছে, তার কয়েক দিন পরেই রাজধানীতে কেন্দ্রীয় মন্ত্রিসভায় বড়সড় রদবল হতে পারে। এই তৃতীয়বারের মোদী মন্ত্রিসভায় প্রথম কোনও মুসলিম মুখ-কে জায়গা দেওয়া হতে পারে বলে, এমন সম্ভাবনাও প্রবল। সেই ক্ষেত্রে কেন্দ্রীয় সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী হিসাবে পসমান্দা সম্প্রদায়ের কোনও ব্যক্তিকে জায়গা দেওয়া হতে পারে।

সম্প্রতি বাংলার বিভিন্ন প্রান্তে নয়া ওয়াকফ আইন নিয়ে বিরোধিতা চলছে। সংশোধিত নতুন আইন নিয়ে সোমবারই জোরালো সওয়াল করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজে। তবে মোদী মন্ত্রিসভায় বিরোধীরা বরাবরই সমালোচনা করে থাকেন যে, একজনও মুসলিম ‘মুখ’ নেই তা উল্লেখ করে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সেই সব কিছু সামাল দিতেই পসমান্দা মুসলিমকে জায়গা দেওয়া হতে পারে।

Advertisement
ads

অন্যদিকে, এপ্রিলের তৃতীয় সপ্তাহে বিজেপির নতুন সভাপতির নাম ঘোষণা হওয়ার কথা। তার মাঝে গত মঙ্গলবার রাষ্ট্রপতি ভবনে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাক্ষাৎ এবং এক ঘণ্টার বৈঠক উসকে দিয়েছে মন্ত্রিসভার রদবদলের জল্পনা ।

আরও পড়ুন – জল্পনা হল সত্যি! বাংলায় আসছেন মোদী, ২৪ এপ্রিল নদিয়ায় প্রশাসক সভা

সেই একই সময়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার সঙ্গে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর প্রায় দু’ঘণ্টা ধরে বৈঠক হয়েছে। যা কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদলের জল্পনা বাড়িয়ে তুলেছে।

পদ্মশিবির সূত্রের খবর, চলতি বছরেই বিহারে বিধানসভা ভোট। তাই সেইদিকে নজর রেখে সংগঠন থেকে মন্ত্রিসভা নতুন মুখকে জায়গা দেওয়া হতে পারে। এই তালিকায় জল্পনায় রয়েছে, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রবিশংকর প্রসাদের নামও। পাশাপাশি শোনা গিয়েছে, কয়েকজনকে মধ্য থেকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা দেওয়া হতে পারে বলে।

Advertisement
ads

আরও পড়ুন – শালবনী যাবেন মমতা বন্দোপাধ্যায়! কি কি কর্মসূচি আছে