কাটমানি নেওয়ার অভিযোগ! তীরে তৃণমূল অঞ্চল সভাপতি
Connect with us

কোচবিহার

কাটমানি নেওয়ার অভিযোগ! তীরে তৃণমূল অঞ্চল সভাপতি

Dwip Narayan Chakraborty

Published

on

কোচবিহার নিউজ: ফের আবাসে কাটমানি নেওয়ার অভিযোগ উঠল তৃণমূল অঞ্চল সভাপতির বিরুদ্ধে। এক বৃদ্ধার কাছ থেকে রাস্তা ও আবাসের ঘর পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে ৩৬ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠলো কোচবিহারের তুফানগঞ্জ-২ ব্লকের শালবাড়ি-২ অঞ্চল সভাপতি মিলন বর্মণের বিরুদ্ধে।

সোমবার এই অভিযুক্ত তৃণমূল অঞ্চল সভাপতি মিলন বর্মনের বিরুদ্ধে বক্সিরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন চিত্র মালা বর্মন ৬০ উর্ধ্ব ওই বৃদ্ধা। চিত্রমালা বর্মনের অভিযোগ, আবাস যোজনা ঘর ও রাস্তার পাইয়ে দেওয়ার নাম করে বছর দুয়েক আগে ওই বৃদ্ধার কাছ থেকে ৩৬ হাজার টাকা হাতিয়ে নেয় তৃণমূলের অঞ্চল সভাপতি।

আরও পড়ুন – প্রথমে আত্মহত্যার নাটক, পরে দাদার স্বীকারোক্তিতে ফাঁস খুনের রহস্য

এরপর টাকা ফেরত দিতে দীর্ঘ তালবাহানা করে বলে অভিযোগ। এরপর প্রতারিত হওয়ার বিষয়টি বুঝতে পেরে অঞ্চল সভাপতির কাছে টাকা ফেরত চাইলে উল্টে তৃণমূল অঞ্চল সভাপতি তাকে হুমকি দিচ্ছে বলে অভিযোগ।

Advertisement
ads

যদিও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ মানতে নারাজ অঞ্চল সভাপতি মিলন বর্মন। তাঁর বক্তব্য, সবটাই বিজেপির চক্রান্ত। চিএমালা বর্মন নামে আমি কাউকে চিনি না। শালবাড়ি ২ নং গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে তাদের তোলাবাজকে বালি চাপা দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেসকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে। এ নিয়ে শাসক দল তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করতে ছাড়েনি বিজেপি।

আরও পড়ুন – কলকাতায় আবারও অস্ত্র কারবার! ১১টি বন্দুকসহ ধৃত দুই