আরজি কর মামলা কেস ডায়েরি তলব হাইকোর্টের
Connect with us

কলকাতা

আরজি কর মামলা কেস ডায়েরি তলব হাইকোর্টের

Dwip Narayan Chakraborty

Published

on

নিউজ ডেস্ক: অভয়া কাণ্ডের তদন্তে সিবিআইয়ের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করে এবং পুনর্তদন্তের দাবিতে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করেছিলেনন অভয়ার পরিবার। সুপ্রিম কোর্টের নির্দেশে আর জি করে ধর্ষণ-হত্যা মামলায় পরিবারের দায়ের করা মামলার শুনানি সোমবার শুরু হলো কলকাতা হাই কোর্টে।

শুনানির প্রথমদিনই বিচারপতি তদন্ত নিয়ে তুললেন একাধিক প্রশ্ন। এটি কি ধর্ষণ নাকি গণধর্ষণের মামলা? গণধর্ষণ হয়ে থাকলে বাকি সন্দেহভাজন কারা? এই মুহূর্তে সিবিআইয়ের তদন্ত ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে? সোমবার শুনানির প্রথম দিনেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে এই প্রশ্ন তুললেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।

এরপরই আগামী তিনদিনের মধ্যে সিবিআইয়ের কেস ডায়রি তলব করেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। এদিন শুনানিতে হাজির ছিলেন অভয়ার মা, বাবা। তাঁরা জানালেন, মেয়ের সুবিচারের দাবিতে লড়াই চলবেই।

আরও পড়ুন – জেলে মাদকের অভাবে কাহিল মুস্কান ও সাহিল, কঠোর নজরদারিতে অভিযুক্তরা

Advertisement
ads

তদন্তকারী সংস্থা সিবিআইয়ের কাছে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানতে চান, ”এই মুহূর্তে এই মামলায় আপনারা কী করছেন?” এরপর সিবিআইয়ের কাছে মামলার কেস ডায়রি তলব করলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। শুক্রবারের মধ্যে সেই কেস ডায়রি জমা দিতে হবে উচ্চ আদালতে। ওইদিনই হবে মামলার ফের শুনানি।

অভয়ার পরিবারের তরফে আইনজীবী আবেদন জানান, আদালতের নজরদারিতে পরবর্তী তদন্ত হোক। অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার আধিকারিকদের দিয়ে গঠন করা হোক SIT। এই মামলায়য় হাসপাতালের সহকারী সুপারকেও জিজ্ঞাসাবাদ করা হয়নি। তাই পরিবারের দাবি, স্ট্যাটাস রিপোর্ট চাওয়া হোক।

২৮ শে মার্চ মামলার পরবর্তী শুনানি।রাজ্যের তরফে জানানো হয়েছে, আদালত পরবর্তী তদন্তের নির্দেশ দিলে রাজ্যের কোনও আপত্তি নেই।

আরও পড়ুন – দীর্ঘ তদন্তের পর সুশান্ত মামলার সমাপ্তি, আত্মহত্যার কারণ নিশ্চিত

Advertisement
ads