টাকার বদলে কিডনি বিক্রি! সুদখোর মহাজনের কুকীর্তি ফাঁস, গ্রেপ্তার এক
Connect with us

কলকাতা

টাকার বদলে কিডনি বিক্রি! সুদখোর মহাজনের কুকীর্তি ফাঁস, গ্রেপ্তার এক

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ অশোকনগরে চাঞ্চল্য! সুদের টাকা শোধ করতে না পেরে কিডনি বিক্রির ফাঁদে পা এক দম্পতির। সুদের বোঝা মাথায় চেপে বসেছিল এক যুবকের, তাই নিরুপায় হয়ে এক মহাজনের কাছে সাহায্যের আশায় গিয়েছিলেন তিনি। কিন্তু সাহায্যের বদলে পেয়েছিলেন ভয়ঙ্কর এক প্রস্তাব।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অশোকনগরের হরিপুর ভৈরবতলার বাসিন্দা বিকাশ ঘোষের কাছ থেকে ৬০ হাজার টাকা ধার নিয়েছিলেন ওই যুবক। সময় মতো সুদের টাকা শোধ করলেও আসল টাকা ফেরত দিতে পারেননি তিনি। এরপরই বিকাশ চাপ দিতে শুরু করে। অভিযোগ, ক্রমাগত হুমকি পেতে থাকেন ওই যুবক ও তার স্ত্রী। এরপরই বিকাশ তাদের কিডনি বিক্রির প্রস্তাব দেয় এবং এক মহিলার সঙ্গে যোগাযোগ করিয়ে দেয়।

আরও পড়ুনঃমালদহে ভয়াবহ দুর্ঘটনা, লরির ধাক্কায় প্রাণ গেল তিন বন্ধুর

চরম অর্থকষ্টের মধ্যে পড়ে যুবকের স্ত্রী কিডনি বিক্রি করতে রাজি হন। কলকাতার একটি নামী বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচার হয় এবং কিডনি বিক্রি করা হয়। কিন্তু এখানেই শেষ নয়! অভিযোগ, কিডনি বিক্রির পরও বিকাশ আরও ২ লাখ টাকা দাবি করে বসে। তখনই যুবক আর সহ্য করতে না পেরে পুলিশের দ্বারস্থ হন।

Advertisement
ads ads

অভিযোগের ভিত্তিতে অশোকনগর থানার পুলিশ অভিযুক্ত বিকাশ ঘোষ ওরফে শীতলকে গ্রেপ্তার করেছে। আদালতের নির্দেশে তাকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। এই ঘটনায় আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

Continue Reading
Advertisement ads