স্বর্ণমন্দির গ্রেনেড হামলার পর এনকাউন্টারে নিহত আততায়ী, সঙ্গী পলাতক
Connect with us

ভাইরাল খবর

স্বর্ণমন্দির গ্রেনেড হামলার পর এনকাউন্টারে নিহত আততায়ী, সঙ্গী পলাতক

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ হোলির রাতে অমৃতসরের স্বর্ণমন্দিরে গ্রেনেড হামলার পর পাঞ্জাব পুলিশের এনকাউন্টারে নিহত হলো এক হামলাকারী। সোমবার সকালে রাজাশাঁসি এলাকায় পুলিশের সঙ্গে গুলিযুদ্ধে প্রাণ হারায় গুরসিড়ক সিং নামের ওই দুষ্কৃতী। তবে তার সঙ্গী বিশাল পালিয়ে যেতে সক্ষম হয়েছে। তাকে ধরতে চিরুনি তল্লাশি চালাচ্ছে পুলিশ।

শুক্রবার রাতে অমৃতসরের খান্ডওয়ালা মন্দিরে আচমকা গ্রেনেড বিস্ফোরণের ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, দুই যুবক মোটরসাইকেলে এসে মন্দিরের সামনে থামে, তারপর গ্রেনেড ছুড়ে দ্রুত সরে যায়। বিস্ফোরণের তীব্রতায় মন্দির এলাকা কেঁপে ওঠে, তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ঘটনার তদন্তে নেমে পুলিশ হামলার সঙ্গে পাকিস্তানি যোগ থাকার সন্দেহ প্রকাশ করে।

আরও পড়ুনঃ রাজায় রাজায় যুদ্ধ ২২মার্চ, আইপিএল বোধনে মাঠে শ্রেয়া ঘোষাল-দিশা পাটানি?

গোপন সূত্রে পুলিশের কাছে খবর আসে যে হামলাকারীরা রাজাশাঁসি এলাকায় লুকিয়ে আছে। সোমবার সকালে অপরাধ দমন শাখা এবং স্থানীয় পুলিশের যৌথ বাহিনী অভিযান চালায়। পুলিশ দেখে গুরসিড়ক ও বিশাল পালানোর চেষ্টা করে এবং বাধা দেওয়ায় পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এতে হেড কনস্টেবল গুরপ্রীত সিং ও ইন্সপেক্টর অমোলক সিং আহত হন। পাল্টা গুলিতে গুরসিড়ক আহত হলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তবে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এদিকে, বিশাল পালিয়ে যাওয়ায় তার সন্ধানে জোরদার অভিযান চালানো হচ্ছে।

Advertisement
ads