বিনোদন
ধর্মীয় স্থান অপবিত্র করার উদ্দেশ্যে মামলা দায়ের করা হল ওরি সহ ৭জনের বিরুদ্ধে
নিউজ ডেস্ক: রণবীর এলাহাবাদিয়া ও ফারহা খানের পর এবার ইন্টারনেট সেনসেশন ওরি। একের পর এক, বিভিন্ন কারণ বশত মামলা দায়ের করা হয়েছে বলিউডের নামি দামি শিল্পীদের নামে। এবারে ধর্মীয় স্থান অপবিত্র করার উদ্দেশ্যে মামলা দায়ের করা হল ওরি সহ আরও ৭জনের বিরুদ্ধে। বলিউডের তারকারা কখনও বিতর্কিত মন্তব্য করে অথবা কখনও ধর্মীয় স্থানে বসে কুকর্ম করছে। এবার সেই তালিকাতেই নাম উঠে এল ওরির। ঠিক কি হয়েছে?
বৈষ্ণোদেবীর মন্দিরের কাছে মদ্যপানের অভিযোগে উঠেছে বি টাউনের ওরি ওরফে ওরহান আওয়াত্রামণি এবং তাঁর আরও ৭ জন সঙ্গীর বিরুদ্ধে। এমনকি তাদের এই কাজের জন্য জম্মু ও কাশ্মীর পুলিশ মামলা করেছে ওলে জানা যাচ্ছে।
অভিযোগ, জম্মু ও কাশ্মীরে মাতা বৈষ্ণোদেবী মন্দিরের বেস ক্যাম্প কাটরার হোটেলে মদ্যপান করছিলেন ওরি সহ তাঁর আরও ৭জন সঙ্গী। তাদের মধ্যে রয়েছেন একজন রাশিয়ার নাগরিকও রয়েছেন বলে জানা গিয়েছে। যিনি ওরি এবং তাঁর বন্ধুদের সঙ্গে কাটরায় বেড়াতে এসেছিলেন।
আরও পড়ুন-ক্যানসার যুদ্ধে অবিচল হিনা, নখ নিয়েও কটাক্ষের শিকার
পুলিশ সূত্রে খবর, কাটরার কটেজ স্যুট এলাকায় মদ এবং আমিষ খাবারের উপর কঠোর নিষেধাজ্ঞা জারি করা রয়েছে। তা সত্ত্বেও, হোটেলের ভিতরে মদ্যপান করতে দেখা গিয়েছে তাদের। এই অভিযোগ পেয়ে এসএসপি রিয়াসি পরমবীর সিং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।
ধর্মীয় স্থানের পবিত্রতা নষ্ট করে এমন যে কোনও কাজ মেনে নেওয়া হবে না বলেও জানানো হয়েছে। এর সঙ্গে সঙ্গে মামলা দায়ের করা হয়েছে। ইতিমধ্যেই ওরি, দর্শন সিং, পার্থ রায়না, হৃতিক সিং, রাশি দত্ত, রক্ষিতা ভোগল, শাগুন কোহলি এবং আনাস্তাসিলা আরজামাস্কিনার বিরুদ্ধে কাটরা থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছে।
আরও পড়ুন-রেখার দাম্পত্য জীবনের ট্র্যাজেডি: ছ’মাসের মধ্যেই আত্মহত্যা করেন স্বামী মুকেশ আগরওয়াল
