খেলার খবর
রাজায় রাজায় যুদ্ধ ২২মার্চ, আইপিএল বোধনে মাঠে শ্রেয়া ঘোষাল-দিশা পাটানি?
নিউজ ডেস্ক: ২২মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএল এর ১৮তম মরশুম। তবে এবার আইপিএল বোধনে একই সঙ্গে মিলতে পারে অনেক সুবিধা! কি সেই সুবিধা জানুন- ইডেন গার্ডেনে একই টিকিটে বিরাট কোহলির ব্যাটিং , শ্রেয়া ঘোষালের অতুলনীয় গান এবং দিশা পাটানির নাচে মুগ্ধ শনিবারের ক্রিকেট ময়দান।
তাই এই সুযোগ কে হাত ছাড়া করতে চায়? ২২মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএল ২০২৫। শনিবারের প্রথম ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই। খেলা হবে রয়্যাল চ্যালেঞ্জর্স বেঙ্গালুরু এবং কলকাতা নাইট রাইডার্সের মধ্যে। আইপিএল-এর প্রথম ম্যাচেই কিং খানের দলের সঙ্গে মুখোমুখি হবেন কিং কোহলি। তাই সকল ক্রিকেট প্রেমীদের মধ্যে উন্মাদনা তুঙ্গে বলা যায়।
এখন কথা হল, ২২মার্চের টিকিট আছে তো? না থাকলে কিন্তু আফসোস করতে হবে!২০২৫ আইপিএল সূচি ঘোষণা হওয়া মাত্র প্রথম ম্যাচের টিকিটের চাহিদা একেবারে তুঙ্গে। টিকিটের জন্য কাকুতি-মিনতি শুরু হয়ে গিয়েছে, অন্য কোনও টিকিট চাই না, কোহলি-ম্যাচ দেখার ব্যবস্থা করে দাও। এমনই চাহিদা।
আরও পড়ুন- খেলা অনেক বড়! চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়ে জল্পনা উস্কে দিলেন মলয় রায়
তাঁর ওপর যেরকম জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছে, টিকিটের চাহিদা হাহাকারে পাল্টে যেতে বাধ্য। সম্ভবত, ম্যাচ শুরুর আগে আধঘণ্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট মতো উদ্বোধনী অনুষ্ঠান হবে শনিবার। এখনও পর্যন্ত মুম্বইয়ের সূত্রে যা খবর প্রকাশ করা হয়েছে যে, শ্রেয়া ঘোষাল আসছেন আইপিএল বোধনে। এর পাশাপাশি তরুণ সমাজের হার্টথ্রব দিশা পাটানিও আসতে পারেন বলে শোনা গেল।
দিশা পাটানির সঙ্গে যে ক্রিকেটেরও যোগসূত্র রয়েছে! ভারতীয় ক্রিকেটার মহেন্দ্র সিংহ ধোনির বায়োপিকে মাহির প্রথম প্রেমিকা তিনি। এর পাশাপাশি বিরাট কোহলির ব্যাটিংয়ের সুযোগ! কে আর হাতছাড়া করতে চায়?
আরও পড়ুন- বিসিসিআইয়ের নতুন নিয়মে অসন্তুষ্ট কোহলি, বিদেশ সফরে পরিবার নিষিদ্ধ
