রাজনীতি
শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে পুলিশে অভিযোগ কংগ্রেসের আলি ইমরান রমজের
নিউজ ডেস্ক: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিতর্কিত মন্তব্যে জেরে উত্তাল রাজ্য রাজনীতি। এবারে এই মন্তব্যের জেরে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অভিযোগ এনে এবারে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন উত্তর দিনাজপুর জেলার কংগ্রেস নেতা আলি ইমরান রমজ।
এদিন চাকুলিয়া থানা দলীয় নেতাকর্মীদের নিয়ে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তিনি। রাজ্যে ক্ষমতায় এলে মুসলিম বিধায়কদের ‘চ্যাংদোলা’ করে বিধানসভা থেকে বের করে দেওয়ার ‘হুমকি’ দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী | তার এই বিতর্কিত মন্তব্য অসাংবিধানিক এবং অবমাননাকর।
পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতির পরিপন্থী এই মন্তব্যের বিরোধিতা করেই পুলিশের দ্বারস্থ আলি ইমরান রমজ। পাশাপাশি এই হীন মন্তব্যের পরেও রাজ্য সরকারের তরফে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়নি কেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। এ ঘটনা বিজেপি ও তৃণমূলের মধ্যে গোপন আঁতাতকে প্রমাণ করছে বলে দাবী আলি ইমরান রমজের।
আরও পড়ুন-ভূতুড়ে ভোটারের খোঁজ মিলল, খোদ পুরসভার কাউন্সিলরের মেয়ের
অন্যদিকে এদিন চাকুলিয়া ব্লক তৃণমূল কংগ্রেসের তরফেও শুভেন্দু অধিকারীর মন্তব্যে বিরোধিতা করে চাকুলিয়া থানায় এদিন অভিযোগ দায়ের করা হয়েছে। এদিন ব্লক সভাপতি শরাফত আলি অভিযোগ দায়ের করেন চাকুলিয়া থানায়।
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এই মন্তব্যকে ন্যক্কারজনক আখ্যা দিয়ে প্রতিবাদ জানিয়েছে তৃণমূল নেতৃত্ব। রাজনৈতিক ফায়দা তুলতেই শুভেন্দুবাবু ধর্মীয় বিভাজনমূলক মন্তব্য করে রাজ্যে অশান্তি সৃষ্টি করতে চাইছে বলে অভিযোগ তৃণমূল নেতৃত্বর।
আরও পড়ুন-জনগণের অর্থের অপব্যবহার! আরও বিপাকে কেজরি, এফআইআরের নির্দেশ
