বিধানসভায় শুভেন্দুকে নিশানা মুখ্যমন্ত্রীর! পাল্টা প্রতিক্রিয়া বিরোধী দলনেতার
Connect with us

রাজনীতি

বিধানসভায় শুভেন্দুকে নিশানা মুখ্যমন্ত্রীর! পাল্টা প্রতিক্রিয়া বিরোধী দলনেতার

Dwip Narayan Chakraborty

Published

on

নিউজ ডেস্ক: বিধানসভায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে তীব্র নিশানা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলবদল নিয়ে সর্বসমক্ষে তুলোধোনা করলেন। মুখ্যমন্ত্রী বললেন, উনি তো ধর্ম বোঝেন না। উনি তো তিন তিন বার দল বদলেছেন। একটা সময়ে কংগ্রেস করত। তারপর তৃণমূল ঘেঁটে বিজেপিতে যোগ দিয়েছে। মুখ্যমন্ত্রীর এই কথায় শুরু জোর জল্পনা।

মুখ্যমন্ত্রী আরও বললেন, এই দেখুন আবার অন্য দোলে যাওয়ার অনুরোধ এল বলে। যদিও মুখ্যমন্ত্রীর কথায় স্পষ্ট খুব একটা গুরুত্ব দিতে নারাজ শুভেন্দু অধিকারীকে। তিনি বললেন, এইসব লোককে এড়িয়ে চলাই ভালো। মুখ্যমন্ত্রীর কথার পাল্টা প্রতিক্রিয়া দিলেন শুভেন্দু অধিকারীও।

আরও পড়ুন-হাইকোর্টে ধাক্কা যাদবপুরের অভিযুক্ত পড়ুয়ার! কি রায় দিল আদালত?

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর চ্যাংদোলা মন্তব্যকে ঘিরে উত্তাল বিধানসভা। এরই মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন ভাষণ দিচ্ছিলেন তখন প্রবল স্লোগান তোলেন বিজেপি বিধায়করা। যাকে ঘিরে সব মিলিয়ে উত্তাল পরিস্থিতি তৈরি হয় বিধানসভা চত্বর জুড়ে।

Advertisement
ads

পাল্টা শুভেন্দু অধিকারীর প্রতিক্রিয়া, নন্দীগ্রাম আন্দোলনের জেরেই উনি আজ মুখ্যমন্ত্রী হয়েছেন। তাঁর দাবি, এই উথ্থানের নেপথ্যে বড়সড় ভূমিকা অধিকারী পরিবারের। এখানেই শেষ নয়, এদিন ফের আসন্ন বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রীকে ভবানীপুর আসন থেকে হারানোর চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর ইগনোর প্রসঙ্গে বললেন, ইগনোর করাই ভালো। কিন্তু করতে পারছেন কোথায়?

আরও পড়ুন-শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে পুলিশে অভিযোগ কংগ্রেসের আলি ইমরান রমজের