জেলার খবর
ব্রাউন সুগার সহ গ্রেফতার তৃণমূলের অঞ্চল সভাপতি! চাঞ্চল্য আলিপুরদুয়ারে
নিউজ ডেস্ক: দীর্ঘদিন ধরে বেআইনি কারবার চালাতেন আলিপুরদুয়ারের ডাবরি গ্রাম পঞ্চায়েতে অঞ্চল সভাপতি বিষ্ণু রায় বলে অভিযোগ। এবারে ব্রাউন সুগার সহ খোদ গ্রেফতার তৃণমূলের অঞ্চল সভাপতি। এমনকি তাঁর বাড়ি ও অফিস থেকে বেশ কিছু পরিমান মাদক উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় তুঙ্গে শাসক-বিরোধী তরজা।
ব্রাউন সুগার-সহ গ্রেফতার হলেন তৃণমূলের অঞ্চল সভাপতি। ঘটনা আলিপুরদুয়ারের ডাবরি গ্রাম পঞ্চায়েত এলাকার। মাদক কারবারি কাণ্ডে অভিযুক্ত তৃণমূল নেতা সহ আরও এক যুবককে আটক করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান, ধৃত তৃণমূল নেতা বেআইনি কারবারের সঙ্গে বহুদিন ধরে যুক্ত রয়েছেন বলে। এদিকে এই ঘটনায় শুরু হয়েছে শাসক-বিরোধী রাজনৈতিক তরজা।
আরও পড়ুন-নাবালিকাকে ধর্ষণের চেষ্টা! অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত সদস্যার ছেলে
সোমবার রাতে মাদক পৌঁছে দিতে বিষ্ণু রায়ের বাড়িতে এসেছিলেন ওই যুবক। জানা গিয়েছে, ওই যুবক মালদহের বাসিন্দা। গোপন সূত্রের খবরের ভিত্তিতে সোমবার রাতে মাঝের ডাবরি গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি বিষ্ণু রায়ের বাড়িতে হানা দেন পুলিশ আধিকারিকরা। বিষ্ণু রায় স্থানীয় সরকারি হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মী হিসেবেও নিযুক্ত ছিলেন। বাড়ির একটু অদূরেই রয়েছে তাঁর কার্যালয়। সেখানেও তল্লাশি চালায় পুলিশ আধিকারিকরা।
তল্লাশি চালিয়ে বাড়ি ও কার্যালয় থেকে উদ্ধার হয়েছে বেশ কিছু পরিমাণ ব্রাউন সুগার। ধৃতদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন, বেশ কিছু পরিমাণ টাকা ও কাগজপত্র উদ্ধার হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, অভিযুক্ত ওই তৃণমূল নেতা মাদক ব্যবসার সঙ্গে জড়িয়ে আছেন। ঘটনা জানাজানি হতেই শুরু রাজনৈতিক তরজা।
অপরদিকে শাসক দলের পক্ষ থেকে জানানো হয়, এই ধরণের অপরাধমূলক কাজ কোনোভাবেই সমর্থন করবে না দল। দল অভিযুক্তের পাশে থাকবে না। অপরদিকে বিজেপি স্থানীয় এক বিজেপি নেতা জানিয়েছেন, কেবল আলিপুরদুয়ার নয়, উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় মাদক পাচার হচ্ছে। আর এই কাজে কেবল মদত নয়, সরাসরি তৃণমূলের নেতারা জড়িত।
আরও পড়ুন-মাদক মামলায় ফাঁসানোর ভয়! তিন দিন ঘরবন্দি থেকে ৭০ লাখ টাকা দিলেন ব্যবসায়ী
