ফের উত্তপ্ত চোপড়া! জমি নিয়ে শরীকি বিবাদ, আহত ৫
Connect with us

জেলার খবর

ফের উত্তপ্ত চোপড়া! জমি নিয়ে শরীকি বিবাদ, আহত ৫

Dwip Narayan Chakraborty

Published

on

নিউজ ডেস্ক: জমি নিয়ে শরীকি বিবাদকে কেন্দ্র করে সংঘর্ষের জেরে আহত উভয়পক্ষের প্রায় ১০জন। চারজনকে আটক পুলিশের। ঘটনাকে ঘিরে উত্তেজনা উত্তর দিনাজপুর জেলার চোপড়ার চেতনাগছ এলাকায়। প্রায় ৮বিঘা জমি নিয়ে সমীর হোসেন, রফিকুল ও সমসুদ্দীনের ছেলেদের সঙ্গে গন্ডগোল ছিল জাকির হোসেনের।

এর আগেও এই জমির মালিকানা নিয়ে বহুবার বিবাদ হয়। এনিয়ে বৈঠকে বসা হয়। স্থানীয় বিধায়ক হামিদুল রহমানের মধ্যস্থতায় বিবাদের মিটমাটও করা হয়। কিন্তু সোমবার রাতে ফের জাকির হোসেনের বাড়িতে লাঠিসোটা, স্থানীয় শাসকদলের কিছু নেতাকে নিয়ে চড়াও হয়। এরপরই মঙ্গলবার তারা ওই জমিতে চাষ করতে গেলে বাধা দেয় জাকির হোসেনের পরিবার। সেসময় বাধে বিবাদ।

পুরুষ মহিলা নির্বিশেষে মারধোর করা হয়। এমনকী আগ্নেয়াস্ত্র নিয়ে আসবার অভিযোগ এনেছেন তারা।পুড়িয়ে দেওয়া হয় জমিতে থাকা একটি ঘর।মারধোরের চোটে জখম হয় জাকির হোসেনের পরিবারের আটজন। খবর পেয়ে গন্ডগোলের বেশ কিছুটা পরে পুলিশ আসে বলে অভিযোগ। গুরুতর জখম পাঁচজনকে গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হলেও দুজনের অবস্থার অবনতি হওয়ায় তাদের ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি স্থানান্তরিত করা হয়।

আরও পড়ুন-এপিক বিভ্রাটে উত্তাল সংসদ! রাজ্যসভা থেকে ওয়াকআউট তৃণমূল-বিজেডির

Advertisement
ads ads

অন্যদিকে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও ফের জাকির হোসেনের তরফ থেকে অপরপক্ষের ওপরে হামলা করা হয় বলে অভিযোগ। লাঠিসোটা, ধারালো অস্ত্র দিয়ে মারধোরের পাশাপাশি তারাও আগ্নেয়াস্ত্র নিয়ে হাজির হয়। পুলিশের সামনেই চলে মারধোর। মারধোরের চোটে আহত হয়েছে চারজন। নিজেরাই তারা ঘরে আগুন লাগিয়েছে বলে অভিযোগ তাদের।

বিবাদকে ঘিরে চোপড়া থানায় অভিযোগ দায়ের দুপক্ষের। তদন্তে নেমে দুই মহিলা সহ চারজনকে দলুয়া স্বাস্থ্যকেন্দ্র থেকে আটক করে নিয়ে যায় পুলিশ।অন্যদিকে এঘটনায় এলাকার উত্তেজনা প্রশমনে বসানো হয়েছে পুলিশ পিকেট।

আরও পড়ুন- এপিক বিভ্রাটে উত্তাল সংসদ! রাজ্যসভা থেকে ওয়াকআউট তৃণমূল-বিজেডির

Advertisement
ads ads