তিরামিসুর মোলায়েম ছোঁয়ায় হারিয়ে যান—প্রতিটি স্তরেই রয়েছে সুখের স্বাদ
Connect with us

ফুড

তিরামিসুর মোলায়েম ছোঁয়ায় হারিয়ে যান—প্রতিটি স্তরেই রয়েছে সুখের স্বাদ

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ তিরামিসু ইতালির এক সুস্বাদু ও জনপ্রিয় ডেজার্ট, যার প্রতিটি স্তরে লুকিয়ে থাকে মখমলি স্বাদ ও সূক্ষ্ম কাঠামোর জাদু। কফির গভীরতা, মোলায়েম ক্রিমের স্পর্শ এবং উপরে ছড়িয়ে থাকা সুগন্ধি আবরণ একে আরও লোভনীয় করে তোলে। একবার মুখে দিলেই গলে যাবে, আর প্রতিটি কামড়েই মিলবে রিচ ও অ্যারোমাটিক স্বাদের অনন্য অভিজ্ঞতা। এটি শুধু খাবার নয়, বরং এক অসাধারণ রোমান্টিক অভিজ্ঞান, যা একবার খেলে হৃদয়ে থেকে যায়। এছারা এইটা বানানো খুবই সহজ তাই চলুন জেনে নেই রেসেপিটি।

উপকরণ:

লেডি ফিঙ্গার বিস্কুট – ২৫-৩০টি
এস্প্রেসো বা গাঢ় কফি – ১ কাপ (ঠান্ডা)
মাস্কারপোন চিজ – ২৫০ গ্রাম
হুইপড ক্রিম – ১ কাপ
চিনি (পাউডার করা) – ½ কাপ
কোকো পাউডার – ২ টেবিল চামচ
ভ্যানিলা এসেন্স – ১ চা চামচ
ডিমের কুসুম – ৩টি (ঐচ্ছিক)
কফি লিকার বা রাম – ২ টেবিল চামচ (ঐচ্ছিক)

আরও পড়ুনঃকম সময়ে তৈরি করুন মুখে লেগে থাকা চিংড়ি ভাপা

 প্রণালী:

প্রথমে একটি বড় বাটিতে মাস্কারপোন চিজ ও চিনি মিশিয়ে নরম করে নিন। তারপর আলাদা করে হুইপড ক্রিম ফেটিয়ে নিন যতক্ষণ না এটি ফোমের মতো হয়ে যায়। এইবার হুইপড ক্রিম ও মাস্কারপোন মিশ্রণ একসঙ্গে নরমভাবে মিশিয়ে নিন। আপনি চাইলে ভ্যানিলা এসেন্স ও কফি লিকার যোগ করতে পারেন। এইবার এক কাপ ঠান্ডা কফি বা এসপ্রেসো নিন। তারপর লেডি ফিঙ্গার বিস্কুটগুলোর প্রতিটি দ্রুত কফিতে চুবিয়ে নিন (খুব বেশি সময় ডুবিয়ে রাখবেন না, নরম হয়ে যাবে)। এরপর একটি বেকিং ডিশে কফিতে ডোবানো বিস্কুটগুলোর একটি স্তর দিন। তারপর উপরে মাস্কারপোন ক্রিমের একটি স্তর লাগান। আবার একটি বিস্কুটের স্তর দিন, তারপর ক্রিমের আরেকটি স্তর। সব শেষে কোকো পাউডার ছড়িয়ে দিন। এরপর ফ্রিজে ৪-৬ ঘণ্টা বা সারা রাত রেখে দিন, যাতে সেট হয়ে যায়। তারপর পরিবেশনের সময় উপরে আরও কোকো পাউডার ছিটিয়ে দিন।

Advertisement
ads