দিল্লিতেও লক্ষীর ভান্ডার ! নারী দিবসে মহিলাদের ছাড়পত্র দিল বিজেপি সরকার
Connect with us

Uncategorized

দিল্লিতেও লক্ষীর ভান্ডার ! নারী দিবসে মহিলাদের ছাড়পত্র দিল বিজেপি সরকার

Dwip Narayan Chakraborty

Published

on

আন্তর্জাতিক নারী দিবসের দিন প্রতিশ্রুতি রক্ষা। নারী দিবসের দিনই মহিলাদের লক্ষ্মীর ভান্ডারে ছাড়পত্র দিল রেখা গুপ্তার বিজেপি সরকার। প্রসঙ্গত দিল্লির বিধানসভা নির্বাচনে মহিলা সমৃদ্ধি যোজনায় মহিলাদের প্রতিমাসে ২৫০০ টাকা অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল পদ্ম শিবির। প্রতিশ্রুতি রক্ষায় অনেক দেরি হচ্ছে, এমন অভিযোগ তুলে সরব হয়েছিল বিরোধী দল আম আদমি পার্টি।

উল্লেখ্য, মহিলাদের মাসিক অনুদান দেওয়ার ক্ষেত্রে কার্যত পথ দেখিয়েছিল বাংলার তৃণমূল সরকার তথা শাসক দল। বাংলার লক্ষ্মীর ভান্ডারের পথ অনুসরণ করেই পরবর্তী সময়ে একাধিক বিজেপি এবং অ-বিজেপি শাসিত রাজ্যে এই ধরনের প্রকল্প শুরু হয়েছে। এবার লক্ষীর ভান্ডার প্রকল্প চালু করা হল দিল্লিতেও।

আরও পড়ুন-নারী দিবসে মমতাকে অগ্নিকন্যা বলে চিহ্নিত করে কুর্নিশ জানালেন কুনাল!

আজ মন্ত্রিসভার বৈঠকের পর দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা বলেন, আজ আন্তর্জাতিক নারী দিবস। আজ আমাদের মন্ত্রিসভার বৈঠক ছিল। সেখানে দিল্লি নির্বাচনে আমরা প্রতি মাসে মহিলাদের ২৫০০ টাকা তুলে দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, তাতে অনুমোদন দেওয়া হয়েছে। এই প্রকল্পের ব্যয় নির্বাহের জন্য বাজেটে ৫১০০ কোটি টাকা বরাদ্দ করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। তিনি আরও জানিয়েছেন, খুব দ্রুতই উপভোক্তাদের নাম নথিভুক্ত করার প্রক্রিয়া শুরু হবে বলেও জানিয়েছেন তিনি।

Advertisement
ads ads

দিল্লিতে বহুদিন পর ক্ষমতায় এসেছে গেরুয়া শিবির। তবে বহুদিন ধরে থমকে রয়েছিল মহিলাদের মাসিক অনুদানের এই কাজ। অবশেষে আন্তর্জাতিক নারী দিবসের দিন সেই ছাড়পত্র দিল রাখা গুপ্তার বিজেপি সরকার। খুব শীঘ্রই
উপভোক্তাদের নাম নথিভুক্ত করার প্রক্রিয়া শুরু হবে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন-“নারীর আসল শক্তি তার মধ্যেই – নারী দিবসে বিশেষ বার্তা কঙ্গনার”